Friday, June 26, 2026

রিষড়াকাণ্ডে কড়া পদক্ষেপ প্রশাসনের, নতুন সার্কেল তৈরি করল চন্দননগর কমিশনারেট

Date:

Share post:

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসা ও অশান্তির ঘটনায় কড়া পদক্ষেপ গ্রহণ করল প্রশাসন। এবার রিষড়া থানাকে নিয়ে নতুন সার্কেল তৈরি করল চন্দননগর পুলিশ। দায়িত্ব পেলেন প্রবীর দত্তকে। যিনি রিষড়া থানার প্রাক্তন ওসি। বর্তমানে তিনি চন্দননগর পুলিশ কমিশনারেটে গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। যেহেতু আগে রিষড়া থানার ওসি থাকার সুবাদে তাঁর অভিজ্ঞতা আইন-শৃঙ্খলা রক্ষায় কাজে লাগবে বলে মনে করছে চন্দননগর পুলিশ।

ওসির কাজকে তত্ত্বাবধানে রাখার জন্য তাঁর উপর একজন সার্কেল ইনসপেকটরকে নিযুক্ত করা হল। প্রসঙ্গত, চন্দননগর পুলিশ কমিশনারেটের অধীনে ৭টি থানা রয়েছে। তারমধ্যে একমাত্র রিষড়া থানা-ই ওসি থানা। বাকি ৬টি থানা আইসি থানা। এবার থেকে রিষড়া থানাও একজন ইনসপেকটরের তত্ত্বাবধানে চলে এল।

উল্লেখ্য, গতকাল শুক্রবার রিষড়াকাণ্ডে হাইকোর্টে রিপোর্ট জমা দেয় পুলিশ। রিপোর্টে বলা হয়েছে, গত ২ এপ্রিল রামনবমীর মিছিল থেকে স্থানীয়দের উদ্দেশে অশালীন ভাষা প্রয়োগ করা হয়েছিল। মিছিলে তরোয়াল, আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে প্ররোচনা ছড়ানো হয়। বেআইনি ডিজে বক্স ব্যবহার করা হয়। এমনকি মিছিল থেকে ইট-পাথর ছোড়া হয়। যার পালটা স্থানীয়রাও পরে ইট-পাথর ছুড়তে শুরু করে।

আরও পড়ুন- “অসাধারণ অভিজ্ঞতা”! সুখোই-৩০ যু.দ্ধবিমানে উড়লেন রাষ্ট্রপতি

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...