Friday, June 26, 2026

হারের হ‍্যাটট্রিক দিল্লির, রাজস্থানের কাছে ৫৭ রানে হার ওয়ার্নারদের

Date:

Share post:

চলতি আইপিএল-এ হারের হ‍্যাটট্রিক দিল্লি ক‍্যাপিটালসের। শনিবার তৃতীয় ম‍্যাচেও জয়ের মুখ দেখলো না ডেভিড ওয়ার্নাররা। এদিন রাজস্থান রয়‍্যালসের কাছে ৫৭ রানে হারে তারা। রাজস্থানের হয়ে দুরন্ত ব‍্যাটিং জস বাটলারের।

 

শনিবার টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রান করে সঞ্জু সামসনের দল। রাজস্থানের হয়ে দুরন্ত ব‍্যাটিং দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং জস বাটলারের। ৬০ রান করেন যশস্বী। বাটলার করেন ৭৯ রান। এদিন ব‍্যাট হাতে ব‍্যর্থ অধিনায়ক সঞ্জু সামসন। ৩৯ রানে অপরাজিত হিটম‍্যায়ার। দিল্লির হয়ে ২ উইকেট নেন মুকেশ কুমার। একটি করে উইকেট নেন কুলদীপ যাদব এবং রোভম‍্যান পাওয়েল।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৪২ রানে গুটিয়ে যায় দিল্লি ইনিংস। দিল্লির হয়ে লড়াই চালান অধিনায়ক ওয়ার্নার। ৬৫ রান করেন তিনি। আর এই রান করতেই রেকর্ড গড়েন ওয়ার্নার। আইপিএল-এ ৬০০০ রানের মাইলফলক স্পর্স করলেন তিনি। এদিকে ললিত যাদব করেন ৩৮ রান। শূন‍্য রানে আউট হন পৃথ্বী শা। মনিশ পান্ডেও আউট হন শূন‍্য রানে। রাজস্থানের হয়ে তিনটি করে উইকেট নেন যুজবেন্দ্র চ‍্যাহাল এবং ট্রেন্ট বোল্ট। দুটি উইকেট নেন রবীচন্দ্রন অশ্বীন। একটি উইকেট নেন সন্দীপ শর্মা।

আরও পড়ুন:আগামিকাল সুপার কাপের অভিযান শুরু করতে চলেছে ইস্টবেঙ্গল, ওড়িশাকে সমীহ স্টিফেনের


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...