Monday, June 8, 2026

‘গানের ভিতর দিয়ে’ নব বৈশাখের প্রথম পাতা, তুলি ধরলেন সুরকার দেবজ্যোতি!

Date:

Share post:

কাঠফাটা চৈত্র অবসানের হাতে গোনা কয়েকটা দিন বাকি। নতুন বাংলা বছরের (Bengali New Year) প্রহর গুনছে বাঙালি। প্রযুক্তির গুঁতোয় যতই গেজেট বন্দি হয়ে যাক না কেন , পয়লা বৈশাখে হাতে ক্যালেন্ডার আর পাতে মিষ্টি ছাড়া বঙ্গবাসীর বর্ষবরণ (Bengali New Year Celebration) অসম্পূর্ণ। এবার সেই ক্যালেন্ডারে তুলির টানে সুরের ছোঁয়া। সুরকার, সঙ্গীত আয়োজক, আবহসঙ্গীত পরিচালক, গায়ক দেবজ্যোতি মিশ্র (Debojyoti Mishra) যে একজন দক্ষ চিত্রশিল্পী (Arrist), সে প্রমাণ আগেই মিলেছে। এবার রাজবাড়ির আবহে দেবজ্যোতির (Debojyoti Mishra) তুলির টানে সৃষ্টি হওয়া অনবদ্য ক্যানভাস চাক্ষুষ করার পালা।

এই নববর্ষে সুরকার (Music Composer) দেবজ্যোতি মিশ্রর আঁকা ছবি বাংলা ক্যালেন্ডারে প্রকাশ পাচ্ছে। আগামী বৈশাখের দ্বিতীয় দিনে বাঙালির নস্টালজিয়া উসকে দিয়ে ঐতিহ্যশালী শোভাবাজার রাজবাড়ির নাটমন্দিরে প্রকাশিত হতে চলেছে এই বিশেষ ক্যালেন্ডার ‘গানের ভিতর দিয়ে’। যার পাতায় পাতায় দেবজ্যোতির তুলির টান। ছয় পাতার ক্যালেন্ডারে দেখা যাবে সুরারোপিত ছবি।

এর আগে চিত্রশিল্পী দেবজ্যোতি মিশ্রের প্রদর্শনী দেখেছে মহানগর। সত্যজিৎ থেকে সলিল সকলেই জীবন্ত হয়েছেন তাঁর তুলির টানে। এবার সঙ্গীত শিল্পীর আঁকা ছবিতে জীবনের গল্প বলবে নববর্ষের ক্যালেন্ডার। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ইন্দ্রানী সেন, শিবাজি চট্টোপাধ্যায়, উপালি চট্টোপাধ্যায়, স্বপন বসু সহ সঙ্গীত ও সাহিত্য জগতের দিকপালরা।

 

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে বল বিপ্লব, জেনে নিন TRIONDA-র একাধিক বিশেষত্ব

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্ব ফুটবলের(FIFA World Cup) মহোৎসবের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। উত্তর আমেরিকার তিন দেশে ৪৮ দেশ...

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে অচলাবস্থা এবার গড়াল হাই কোর্টে

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা এবার গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিরোধী দলনেতা হিসেবে...

সোমবারের সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার সকালেই বড়সড় পরিবর্তন দেখা গেল...

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে...