Friday, June 26, 2026

বিদ্যুৎ সাশ্রয়ে ‘নজিরবিহীন’ পদক্ষেপ! সরকারি অফিসে বদলাচ্ছে কাজের সময়সীমা

Date:

Share post:

বিদ্যুতের (Electric) খরচ আকাশছোঁয়া। আর সেকারণেই এবার বড় সিদ্ধান্ত নিল পাঞ্জাব সরকার (Punjab Government)। সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ওই রাজ্যের সরকারি অফিসগুলিতে কাজের সময়সীমা বদল করা হচ্ছে। ফলে সকাল ১০ টা থেকে ৫টা অবধি অফিসের দিন শেষ। ইতিমধ্যে নতুন সময়সীমা চালুর কথা সরকারি তরফে জানানো হয়েছে। শনিবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Maan) টুইট করে এই সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। আগামী ২ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং আগামী ১৫ জুলাই পর্যন্ত তা চলবে বলে জানা গিয়েছে। তবে বিদ্যুৎ সাশ্রয়ের স্বার্থে ভারতে অফিসের সময়সূচি পরিবর্তন এই প্রথম।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আগামী তিন মাসের জন্য অর্থাৎ গ্রীষ্মকালে সরকারি কাজকর্মের নতুন সময় সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ২টো অবধি। ওই সময়ের মধ্যেই সরকারি অফিসগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কর্মচারীদের ওই নির্দিষ্ট সময় হাজিরা দিতে হবে। তবে শুধু সরকারি কর্মীদেরই নয়, সাধারণ মানুষদেরও সরকারি পরিষেবার পেতে গেলে নতুন সময়সূচি অনুসরণ করতে হবে। আর পাঞ্জাব সরকারের এমন সিদ্ধান্তের ফলে বিদ্যুৎ কিছুটা সাশ্রয় হবে তা হয়তো ঠিক কিন্তু নয়া সিদ্ধান্তের ফলে বেশ বিপাকেই পড়েছেন সরকারি কর্মীরা। ইতিমধ্যে সরকারি সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

বিশেষ করে গ্রীষ্মকালেই (Summer) সরকারি অফিসের সময়ে এই বদল আনা হচ্ছে। গ্রীষ্মকালে বিদ্যুতের চাহিদা বছরের অন্যান্য সময়ের চেয়ে তুলনামূলক বেশি থাকে। তবে নতুন সময়সূচির কারণে বিদ্যুৎ খরচের চাপ কিছুটা কমবে বলেই আশাবাদী সরকার। পাঞ্জাবের বিদ্যুৎ দফতর সূত্রে খবর, গ্রীষ্মকালে দুপুর দেড়টার পর থেকেই বিদ্যুৎ খরচের মাত্রা বাড়তে শুরু করে। আর সেই বিষয়টি মাথায় রেখেই যদি সরকারি অফিসগুলি দুপুর ২টোর মধ্যে বন্ধ হয়ে যায়, তাহলে আগামী দিনে বিদ্যুতের সাশ্রয় অনেকটাই কমবে এবং তুলনামূলকভাবে কমবে খরচও।

 

 

Related articles

অপারেশন সিন্দুরে শহিদ জওয়ানদের তথ্য প্রকাশ! এক বছর পর জানাল কেন্দ্র

পহেলগামে (Pahelgam) পাকিস্তানের হামলার কয়েক দিনের মধ্যেই পাল্টা হামলা চালিয়েছিলেন ভারত (India)। অপারেশন সিন্দুর ('Operation Sindoor')। দিন কয়েক...

প্রাক্তন মন্ত্রীর PSO-র বিরুদ্ধে চার্জশিট জমা, ফের খারিজ জামিনের আবেদন

ফের প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। ঘটনার ২২...

তারাতলা বিপর্যয়ে আর্কিটেক্ট-ডিজাইনার সংস্থাকে ‘কালো তালিকাভুক্ত’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে বেআইনি নির্মাণ ও দুর্ঘটনা রুখতে এবার কঠোর পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari)। তারাতলা বিপর্যয়ের (Taratala...

নকআউটের ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল, জাপানকে আত্মবিশ্বাস দিচ্ছে প্রীতি ম্যাচের ফল

বিশ্বকাপে (FIFA World Cup 2026) এশিয়ার আশা জাপান। সুইডেনের সঙ্গে পয়েন্ট ভাগ করে ‘এফ’ গ্রুপে রানার্স আপ হয়েই...