Wednesday, June 24, 2026

কোন্নগরে উদ্ধার যুবকের র.ক্তাক্ত দেহ! এলাকায় চাঞ্চল্য

Date:

Share post:

কোন্নগরের (Konnagar) নবগ্রামে উদ্ধার হল যুবকের রক্তাক্ত দেহ। শনিবার রাতে কোন্নগরের নবগ্রামে বাবুসোনা দাস (২৮) নামে ওই যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যুবকের দেহে একাধিক ছুরির আঘাত রয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

জানা গিয়েছে, মুর্শিদাবাদের (Murshidabad) সালারের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি বাবুসোনা কোন্নগরের মাস্টারপাড়া এলাকায় কর্মস্থলের কাছেই একটি ভাড়া বাড়িতে থাকতেন। শনিবার নবগ্রাম শিশু ভারতী স্কুলের কাছে তাঁর শাশুড়ির সাথে দেখা করতে এসেছিলেন। তারপরই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ উদ্ধার করে উত্তরপাড়া হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে কে বা কারা তাঁকে ছুরি মারলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু উত্তরপাড়া থানার পুলিশ।

বাবুসোনা দাসের শাশুড়ি জানিয়েছেন, শনিবার রাতে এক ব্যক্তি বাবুসোনার সঙ্গে দেখা করতে আসে। এরপরই বাবুসোনা বাড়ির বাইরে চলে যান। কিছুক্ষণের মধ্যেই চিৎকারের আওয়াজ শুনে তিনি বাইরে বেরিয়ে দেখেন বাবুসোনা মাটিতে পড়ে রয়েছেন এবং এক ব্যক্তি সেখান থেকে পালাচ্ছে। তবে তার নাম ও পরিচয় এখনও জানা যায়নি। এরপরেই বাবুসোনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...