Saturday, April 4, 2026

‘আমার জিভটা চু.ষে দেবে?’ ভক্তকে প্রশ্ন দলাই লামার! ভিডিও ভাইরাল

Date:

Share post:

এবার বিতর্কে জড়ালেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা (Dalai Lama)। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বৌদ্ধ ধর্মগুরুর এই ভিডিয়ো ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে।

ভিডিয়োতে দেখা গিয়েছে, তাঁর প্রতি সম্মান জানাতে আসা এক নাবালক ভক্তকে কাছে ডাকেন দলাই লামা। এরপর তাঁর ঠোঁটে চুম্বন করেন। সেখানেই শেষ নয়। এরকম তাঁর জিভ চুষতে বলেন ছেলেটিকে। জিভ বের করে নাবালকের কাছে নিয়ে যেতেও দেখা যায় দলাই লামাকে। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

ভিডিও প্রকাশ্যে আসতেই দুনিয়াজুড়ে লামার ভক্তরা প্রবল অস্বস্তিতে পড়েছেন। অনেকেই বুঝতে পারছেন না, কিশোরের সঙ্গে এমন আচরণ কেন করলেন তিনি!

আরও পড়ুন- “রামনবমীর নামে বহিরাগত দা.ঙ্গাবাজদের বাংলার মাটিতে ঠাঁই নেই”, আওয়াজ তুললো বাংলা পক্ষ

তবে এই প্রথমবার নয়। এর আগে একাধিকবার বিতর্কিত কাজ কিংবা মন্তব্য করেছেন দলাই লামা। ২০১৯ সালে একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তাঁর উত্তরসূরি যদি কোনও মহিলা হন, তাহলে তাঁকে অবশ্যই অনেক বেশি আকর্ষণীয় হতে হবে।

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...