Wednesday, June 24, 2026

“রামনবমীর নামে বহিরাগত দা.ঙ্গাবাজদের বাংলার মাটিতে ঠাঁই নেই”, আওয়াজ তুললো বাংলা পক্ষ

Date:

Share post:

বাংলায় রামনবমীর নামে বহিরাগতদের দাঙ্গার অপচেষ্টা নষ্ট করতে ও বিজেপি পরিকল্পিত বঙ্গভঙ্গের চক্রান্তকে ব্যর্থ করতে আজ, রবিবার একটি বিশাল মিছিলের আয়োজন।করে বাংলা পক্ষ।

আরও পড়ুন- কোন্নগরে উদ্ধার যুবকের র.ক্তাক্ত দেহ! এলাকায় চাঞ্চল্য

দক্ষিণ ২৪ পরগনা বাংলা পক্ষের উদ্যোগে বাঘাযতীন স্টেশন থেকে নেতাজিনগর মোড় পর্যন্ত এক মহামিছিল অনুষ্ঠিত হয়। এই মহামিছিল বাঘাযতীন মোড়, লায়ালকা, পল্লীশ্রী, শ্রী কলোনি হয়ে জিডি বিড়লা স্কুলের মোড় থেকে নেতাজিনগর মোড়ে এসে শেষ হয়। মিছিলে অংশ নিয়েছিল কয়েকশো সদস্য-সমর্থক। মিছিলে নেতৃত্ব দেন স‌ংগঠনের সাধারন সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায়। উপস্থিত ছিলেন শীর্ষ পরিষদ সদস্য তথা সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, শীর্ষ পরিষদ সদস‍্য ও জেলার পর্যবেক্ষক অমিত সেন, কালাচাঁদ চট্টোপাধ‍্যায়, দক্ষিণ ২৪ পরগণার জেলা সম্পাদক প্রবাল চক্রবর্তী ও উত্তর ২৪ পরগণা শহরাঞ্চলের সম্পাদক পিন্টু রায়, জলপাইগুড়ির সম্পাদক অভিষেক মিত্র মজুমদার প্রমুখ। মিছিল শেষে নেতাজিনগর মোড়ে একটি সভাও করে বাংলা পক্ষ।

বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ‍্যায় বলেন “বহিরাগত সংস্কৃতি আমদানি করে বাংলাকে অশান্ত করা চলবে না। দাঙ্গাবাজদের বাংলার মাটিতে কোন স্থান নেই। কারা বাইরে থেকে এসে ভোটার লিস্টে নাম তুলছে, এলাকা দখল করছে -বাংলার পুলিশ সেটায় দ্রুত তদন্ত করুক। বাংলার মাটিকে উত্তরপ্রদেশবিহার বানানোর চক্রান্ত চলছে। বাংলা পক্ষ তা হতে দেবে না।”

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...