Wednesday, April 8, 2026

রোগী মৃ.ত্যুর জের! সপ্তাহান্তে অ.শান্ত এম আর বাঙ্গুর হাসপাতাল

Date:

Share post:

রোগী মৃত্যুকে কেন্দ্র করে ফের অশান্ত হয়ে উঠল এম আর বাঙ্গুর হাসপাতাল (MR Bangur Hospital)। গত মঙ্গলবারই বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হওয়ার কারণে হাসপাতালে নিয়ে আসা হয় কসবার (Kasba) বাসিন্দা বছর কুড়ির আমন সাউকে (Aman Shaw)। রবিবার সকালে ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আর এরপরই হাসপাতালে তাণ্ডব চালায় রোগীর পরিবার। অভিযোগের তির মৃত যুবকের পরিবার ও পড়শিদের বিরুদ্ধে। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে তাণ্ডবকারীদের আটক করে পুলিশ (Police)।

জানা গিয়েছে, গত ৪ এপ্রিল ট্রেনের মাথায় চড়েছিল ওই যুবক। এরপরই ওভারহেড তারে জড়িয়ে অগ্নিদগ্ধ হয়। পার্ক সার্কাসের (Park Circus) কাছে ট্রেনের ছাদ থেকে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে যুবককে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা যায়, দেহের ৫০ শতাংশ পুড়ে গিয়েছে তাঁর। এরপর থেকে হাসপাতালেই চিকিৎসা চলছিল ওই যুবকের। রবিবার সকালে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা।

এদিকে আমনের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে ছুটে আসে পরিবার ও প্রতিবেশীরা। এরপরই হাসপাতাল চত্বরে তাণ্ডব শুরু করে তারা। পাশাপাশি চিকিৎসকদের হেনস্থা করারও অভিযোগ সামনে এসেছে। এদিকে খবর পেয়েই এম আর বাঙ্গুর হাসপাতালে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যে অভিযুক্তদের আটক করেছে পুলিশ। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে ওই যুবকের। ঘটনার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

 

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...