Wednesday, June 24, 2026

চেন্নাইয়ের হয়ে মাঠে নেমেই ৬১, ম‍্যাচ শেষে মনের কথা জানালেন রাহানে

Date:

Share post:

তিনি জানতেনই না যে দলে আছেন। শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসের আগে জানতে পারেন দলে আছেন তিনি। আর দলের হয়ে খেলতে নেমেই নিজের জাত চেনালেন। যার কথা বলা হচ্ছে, তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন অজিঙ্কে রাহানে। মুম্বইকে হারিয়ে নিজেই জানালেন ম‍্যাচে যে আছেন সেটা তিনি জানতেন না।

চলতি আইপিএল-এ চেন্নাইয়ের হয়ে খেলছেন রাহানে। প্রথম দুই ম‍্যাচে সুযোগ না পেলেও, তৃতীয় ম‍্যাচে দলে সুযোগ পান জিঙ্কস। আর সেই সুযোগের একেবারে সৎ ব‍্যবহার করেন তিনি। কিন্তু রাহানে নাকি জানতেন না তিনি প্রথম একাদশে আছেন। এই নিয়ে ম‍্যাচ শেষে জিঙ্কস বলেন,”আমি টসের আগে জানতে পারি যে আমি খেলব। কারণ মইন আলি অসুস্থ ছিল। কোচ স্টিফেন ফ্লেমিং বললেন যে আমি খেলছি।”

সদ‍্য বিসিসিআইয়ের চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আগামিদিনে যে ভারতীয় দলে তাঁকে ভাবা হচ্ছে না সেটা বুঝিয়ে দেওয়া হয়েছে। তবুও আশা ছাড়ছেন না রাহানে। তাঁর ইচ্ছে ওয়াংখেড়েতে একদিন টেস্ট খেলবেন। এই নিয়ে রাহানে বলেন,”ওয়াংখেড়েতে খেলা সব সময় উপভোগ করি। এখানে কোনও দিন টেস্ট খেলিনি। আগামিদিনে সেই ইচ্ছে পূরণ করতে চাই।”

আরও পড়ুন:পরপর দু’ম‍্যাচে হার, ধোনিদের বিরুদ্ধে ম‍্যাচ হেরে কী বললেন মুম্বই অধিনায়ক?


 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...