Wednesday, June 24, 2026

পরকীয়ায় জড়ালেন বলিউডের ‘কবীর সিং’? সমুদ্রতটে ঘনিষ্ঠ শাহিদ-কৃতি!

Date:

Share post:

করিনা কাপুর এখন অতীত, মীরা কাপুর (Meera Kapoor) বর্তমান তাহলে কি ভবিষ্যত অন্য কেউ? বলিউডের ‘কবীর সিং’ এর সাম্প্রতিক ভাইরাল ছবি কিন্তু অন্য কথা বলছে। সমুদ্রতটে সূর্যাস্তের আভা মেখে একে অপরে মজেছেন শাহিদ-কৃতি (Shahid Kapoor Kriti Shanon)। সেখানে একটি ক্যাপশন দেওয়া রয়েছে যাতে লেখা , ‘একটা অসম্ভব প্রেমের গল্প’। ব্যাস এখান থেকে গুঞ্জন শুরু। তাহলে কি শাহিদ কাপুর পরকীয়ায় ব্যস্ত। এমনিতেই প্রভাস আর কৃতির সম্পর্ক নিয়ে বলিউডে (Bollywood) গুঞ্জন চলছে। সেখানে দাঁড়িয়ে কি নতুন সম্পর্ক গড়ার আগেই বলিউডে পুরনো সম্পর্ক ভাঙতে বসেছে? ধোঁয়াশা কেটেছে মিনিট খানেকের মধ্যেই। আসলে সবটাই যে আসন্ন ছবির প্রমোশন।

অমিত যোশী ও আরাধনা শাহ এর চিত্রনাট্য এবার সিলভার স্ক্রিনে তুলে ধরবে শাহিদ-কৃতি জুটিকে। ২০২৩ এর পুজোতে মুক্তি পাবে এই ছবি।শাহিদ ও কৃতি ছাড়াও, এই ছবিতে থাকছেন ধর্মেন্দ্র দেওল (Dharmendra Deol) ও ডিম্পল কপাডিয়া (Dimple Kapadiya)। তার একটি পোস্টার রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেখানে বেশ ঘনিষ্ঠ যুগলে।

কৃতি অবশ্যই এই ছবি ছাড়াও ‘আদিপুরুষ’ (Adipurush) নিয়ে বেশ উত্তেজিত।এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন প্রভাস (Prabhas), কৃতি শ্যানন (Kriti Shanon), সেফ আলি খান (Saif Ali Khan), সানি সিংহ (Shani Singh) ও দেবদত্তা নেগি (Devdatta Nage)। প্রভাস আর কৃতির প্রেম অনস্ক্রিন দেখার অপেক্ষায় তাঁদের ফ্যানেরা।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...