Saturday, May 30, 2026

পরতেই হবে হি.জাব! মহিলাদের ‘শা.য়েস্তা’ করতে কড়া পদক্ষেপ ইরান সরকারের

Date:

Share post:

মহিলাদের (Women) শায়েস্তা করতে এবার নয়া পদক্ষেপ। মহিলাদের স্বাধীনতায় রাশ টানতে এবার বড় সিদ্ধান্ত নিল ইরান প্রশাসন (Iran Govt)। দেশের জনবহুল এলাকাগুলিতে এবার ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হল। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? জানা গিয়েছে, সম্প্রতি ইরানের মহিলাদের মধ্যে হিজাব (Hijab) না পরার প্রবণতা বাড়ছে। অনেকেই হিজাব না পরে প্রকাশ্য রাস্তায় চলাফেরা করছেন। আর সেকারণেই এবার বড় পদক্ষেপ নেওয়ার পথে ইরান প্রশাসন।

সম্প্রতি ইরানের পুলিশ প্রশাসন জানিয়েছে, দেশের বিভিন্ন জনবহুল এলাকাগুলিতে ক্যামেরা (CCTV Camera) লাগানো হবে। আর হিজাব না পরে যে সমস্ত মহিলারা রাস্তায় বেরোচ্ছেন, বা প্রকাশ্যে ঘোরাঘুরি করছেন তাঁদের ক্যামেরার নজরদারির মাধ্যমে চিহ্নিত করা হবে। আর তারপর তাঁদের যথোপযুক্ত শাস্তিও দেওয়া হবে বলে খবর। পাশাপাশি সরকারের তরফে আরও জানানো হয়েছে, যে সমস্ত মহিলারা প্রকাশ্যে হিজাব না পরে ঘোরাফেরা করবেন, তাঁদের মোবাইল নম্বরে প্রথমে একটি সতর্কতামূলক মেসেজ (Alert Message) পাঠানো হবে। আর তারপরও সতর্ক না হলে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে ইরানের মহিলাদের। আর এমন খবর প্রকাশ্যে আসার পরই বিভিন্ন মহলে শুরু হয়েছে জোর চর্চা। ইরান সরকারের এমন সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অনেকেই।

উল্লেখ্য, গত বছরের ১৬ সেপ্টেম্বর ইরানে ২২ বছর বয়সি তরুণী মাহশা আমিনির মৃত্যু দেশে তোলপাড় ফেলে দেয়। অভিযোগ, হিজাব না পরায় পুলিশ তাঁকে আটক করে। পরে পুলিশি হেফাজতে মাহশার মৃত্যু হয়। পুলিশের অত্যাচারেই তরুণীর মৃত্যু হয় বলে দাবি দেশবাসীর। মাহশার মৃত্যুর প্রতিবাদে প্রকাশ্যে চুল কেটে, হিজাব পুড়িয়ে পথে নামেন মহিলারা। আর তারপর থেকেই ইরানে মহিলাদের হিজাব না পরার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আর সেকারণেই এবার বড় পদক্ষেপ নিল সরকার। ক্যামেরার নজরদারির মাধ্যমে মহিলাদের হিজাব না পরার প্রবণতায় লাগাম টানা যাবে বলেই আশাবাদী ইরান সরকার।

 

 

 

 

Related articles

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...