Friday, June 26, 2026

মুসলিমদের বিরুদ্ধে গো-হ.ত্যার মিথ্যা মামলা! যোগীরাজ্যে হিন্দুমহাসভার চ.ক্রান্ত ফাঁস

Date:

Share post:

নিরপরাধ মুসলিম সম্প্রদায়ের মানুষকে মিথ্যা মামলায় ফাঁসাতে বড়সড় চক্রান্ত হিন্দু মহাসভার(Hindu Mahasava)। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে যোগী রাজ্য উত্তরপ্রদেশে(Uttarpradesh)। পুলিশি তদন্তে সম্প্রতি ঘটনার আসল সত্য প্রকাশ্যে আসার পর মুখ পড়েছে ওই হিন্দুত্ববাদী সংগঠনের। এহেন মিথ্যা মামলার ঘটনার মূল ষড়যন্ত্রকারী হিন্দু মহাসভার জাতীয় মুখপাত্র সঞ্জয় জাঠ(Sanjay Jath)। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

জানা গিয়েছে, গতমাসে উত্তরপ্রদেশের আগ্রায় মুসলিম সম্প্রদায়ের ৪ জনের বিরুদ্ধে গোহত্যার অভিযোগ আনে হিন্দু মহাসভা। স্বাভাবিকভাবেই ঘটনার তদন্তে নামে আগ্রা পুলিশ। তদন্তে নেমে জানা যায়, যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে গো হত্যার কোনও প্রমাণ নেই। বরং ব্যক্তিগত শত্রুতা মেটাতে পরিকল্পিত ষড়যন্ত্র করে হিন্দুমহাসভার শীর্ষ নেতা। মিথ্যা অভিযোগের জেরে ইতিমধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি আরও ৭ জনের খোঁজে চলছে তল্লাশি। তাৎপর্যপূর্ণভাবে অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জাতীয় মুখপাত্র সঞ্জয় জাঠ সহ চারজন সদস্যও এই চক্রান্তের শরিক।

পুলিশ সূত্রে খবর, রাম নবমীর ঠিক আগে মহাসভার এক নেতা পুলিশের কাছে অভিযোগ জানান রিজওয়ান নামে এক ব্যক্তি ও তাঁর ৩ সন্তান গৌতম নগরে একটি গরু কেটেছে। এবং গো মাংস বিক্রির চেষ্টা করছে। সংগঠনের কয়েকজন ওই এলাকায় গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। এই ঘটনায় ইউপি প্রিভেনশন অফ কাউ স্লটার অ্যাক্টে অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হয় মামলা। ঘটনার তদন্তে ওই এলাকায় পাওয়া যায় গোমাংসও। কিন্তু ওই এলাকার সিসিটিভি ফুটেছ পরীক্ষা করতে দেখা যায়। যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে ঘটনার সময়ে তারা সেখানে ছিলই না। পুলিশ বুঝতে পারে পরিকল্পিতভাবে গোহত্যা করে নিরীহ লোকেদের ফাঁসানোর চেষ্টা হচ্ছে। এরপরই তদন্তে নেমে ৬ এপ্রিল আগ্রা পুলিশ দুজনকে গ্রেফতার করে। যারা হলেন মরান কুরেশি ওরফে ঠাকুর আর শানু ওরফে ইল্লি। গোটা ঘটনায় যুক্ত রয়েছে আরও ৭ জন।

আগ্রার অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আর কে সিং জানিয়েছেন, গোটা ঘটনায় যুক্ত রয়েছে হিন্দু মহাসভার চারজন সদস্যও। এদের মধ্যে মহাসভার জাতীয় মুখপাত্র সঞ্জয় জাট এই মামলার প্রধান অভিযুক্ত। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...