Monday, April 6, 2026

ফের কলকাতায় অ.স্বাভাবিক মৃ.ত্যু! কারণ নিয়ে বাড়ছে ধোঁয়াশা

Date:

Share post:

মদ খাওয়াকে কেন্দ্র করে শুরু বচসা। আর তা থেকে শুরু হয় হাতাহাতি। আর সেই অশান্তির জেরে মৃত্যু হল এক জনের। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে বড়বাজার (Bara Bazar) থানা এলাকার জেশপ বিল্ডিং সংলগ্ন এলাকায়।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে জেশপ বিল্ডিংয়ের পাশের একটি বাড়িতে একদল যুবক বসে মদ্যপান (Drink) করছিল। আর তারই প্রতিবাদ করে বাড়ির লোকজন। ঘটনাচক্রে শনিবারই ওই বাড়িতে এসেছিলেন একজন অতিথি। তাঁর সঙ্গেই বচসায় জড়িয়ে পড়েন মদ্যপরা। তবে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ (Police) ঘটনাস্থলে পৌঁছয় এবং দু’পক্ষের মধ্যে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনও পর্যন্ত থানায় কোনও পক্ষই কোনও অভিযোগ দায়ের করেনি বলে খবর। এদিকে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পরে মদ্যপদের একজনের মৃত্যু হয়। আর ওই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু (Unnatural Death) ঘিরে দানা বাঁধছে রহস্য।

তবে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আপাতত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট (Post Mortem Report) আসলেই বিষয়টি পরিষ্কার হবে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে ওই বাড়ির সদস্য ও এলাকাবাসীদের সঙ্গে কথা বলে সূত্র খোঁজার চেষ্টা করছে পুলিশ।

 

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...