Sunday, April 5, 2026

সপ্তাহের শুরুতেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল! কথা বললেন উপাচার্যের সঙ্গে

Date:

Share post:

সপ্তাহের শুরুর দিনই চমক দিলেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আচমকাই গাড়ি ঘুরিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে হাজির হলেন রাজ্যপাল সি ভি আনন্দ । সোমবার সারপ্রাইজ ভিজিটে সরাসরি বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে পৌঁছে যান তিনি। উপাচার্যের পৌঁছনোর আগেই রাজ্যপালকে দেখে হকচকিয়ে যান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া -শিক্ষক সকলেই। প্রায় ২০ মিনিট সেখানে ছিলেন রাজ্যপাল।

আরও পড়ুন:আজ সুপার কাপের প্রথম ম‍্যাচে নামছে মোহনবাগান, প্রতিপক্ষ গোকুলাম কেরালা


রাজভবন সূত্রে জানা গিয়েছে, আজ কলকাতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাওয়ার কোনও পূর্ব কর্মসূচি ছিল না রাজ্যপালের। তিনি এদিন গাড়ি ঘুরিয়ে ক্যাম্পাসে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। সেখানে উপস্থিত হয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন উপাচার্য এবং রেজিস্ট্রারের সঙ্গে। সি ভি আনন্দ বোসের এই সারপ্রাইজ ভিজিট অত্যন্ত খুশি বিশ্ববিদ্যালয়ের সকলেই।

প্রসঙ্গত, রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর রাজ্য বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য পদে নিয়োগ-পুনর্নিয়োগের প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন সি ভি আনন্দ বোস। রাজভবনের তরফে দেওয়া একটি বিবৃতিতে বলা হয়, , বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদে থাকবেন রাজ্যপালই।

Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...