Thursday, March 19, 2026

রামনবমীর মিছিলে অশা*ন্তি মামলায় রায় স্থগিত হাই কোর্টের

Date:

Share post:

রামনবমীর মিছিলকে কেন্দ্র করে রাজ্যে অশান্তির ঘটনায় রায় ঘোষণা স্থগিত রাখল কলকাতা হাই কোর্ট। বিষয়টি নিয়ে এনআইএ-কে দিয়ে তদন্তের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সোমবার এই মামলার শুনানিতে আদালতে এনআইএ জানিয়েছে, তারা এই ঘটনায় তদন্ত করতে প্রস্তুত। যদিও প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বেশ কয়েকটি প্রশ্ন সামনে এনেছেন। ডিভিশন বেঞ্চের বক্তব্য, কারা অশান্তি করেছে এবং কারা উস্কানি দিয়েছে, তা জানার জন্য কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্তের প্রয়োজন।পুলিশের রিপোর্টে স্পষ্ট যে, অশান্তি হয়েছে।
রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তার প্রশ্ন, ‘‘বছরের পর বছর একই ঘটনা ঘটার অভিযোগ উঠছে। আমরা মানুষের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কী ভাবে এর মোকাবিলা করা যাবে?’’
প্রধান বিচারপতির প্রশ্ন, ‘‘ওই সব এলাকায় ইন্টারনেট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এটা কেন করা হয়েছিল?
তিনি আরও বলেন, ‘‘ছাদ থেকে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। কিন্তু ওই সময়ে এত পাথর কী ভাবে ছাদে এল? ঘটনার সময় ১০ মিনিটের মধ্যে তো এত পাথর ছাদে নিয়ে যাওয়া সম্ভব নয়। পুলিশ জানিয়েছে, অশান্তির পর ঘটনাস্থল থেকে অ্যাসিডের বোতল, কাচের বোতল, বাঁশ, ইট, পাথর পাওয়া গিয়েছে। তাদের রিপোর্ট বলছে মারাত্মক অস্ত্র ব্যবহার করা হয়েছে। কী এই মারাত্মক অস্ত্র?’’ এমন নানা প্রশ্নের উত্তর জানতে চায় আদালত।

 

spot_img

Related articles

নৈতিক উদ্বেগে পদত্যাগ HDFC ব্যাঙ্কের চেয়ারম্যানের! শেয়ারের দর কমল ৪% বেশি  

পদত্যাগ করলেন এইচডিএফসি ব্যাঙ্ক-এর পার্ট-টাইম চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ডিরেক্টর অতনু চক্রবর্তী (Atanu Chakraborty)। ব্যাঙ্কের কিছু কাজকর্ম এবং প্রক্রিয়া...

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...