Wednesday, June 10, 2026

UPSC-তে নিয়োগ হওয়া অফিসাররা ডাকাত: বিতর্ক বাড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী

Date:

Share post:

দেশের প্রধান কেন্দ্রীয় নিয়োগ কমিশন UPSC-তে নিযুক্ত আধিকারিকেরা বেশিরভাগই ডাকাত। সম্প্রতি এমনই মন্তব্য করে বিতর্ক বাড়ালেন প্রবীণ বিজেপি নেতা(BJP) তথা কেন্দ্রীয় মন্ত্রী(CentralMinister) বিশ্বেশ্বর টুডু(Bishweswar Tudu)। তাঁর স্পষ্ট অভিযোগ, একজন ‘মুরগি চোর’ কে শাস্তি দেওয়া যেতে পারে, তবে একজন কর্মকর্তা যিনি খনি মাফিয়া চালান তাঁকে স্পর্শ করা যাবে না কারণ সিস্টেম তাঁকে রক্ষা করে।

সম্প্রতি ওড়িশার(Odisha) বালাসোর জেলায় এক সরকারি স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক ও জলশক্তি প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডু। সেখানেই তাঁর বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে টুডুকে বলতে শোনা যাচ্ছে, “আমার একটা ধারণা ছিল যে যারা UPSC-এর মাধ্যমে নিয়োগ পান, তারা সবথেকে জ্ঞানী ব্যক্তি এবং সর্বদা উচ্চ পদে থাকেন। কিন্তু এখন আমি মনে করি যে সেখান থেকে যারা যোগ্যতা অর্জন করেছে তাদের বেশিরভাগই সম্ভবত ডাকাত। আমি ১০০ শতাংশ বলি না, তবে তাদের মধ্যে অনেকেই ডাকাত।”

শুধু তাই নয় টুডু আরও বলেন, “শিক্ষিত লোক সমাজে থাকলে সেই সমাজ কেন দুর্নীতি ও অবিচারে নিমজ্জিত? আসলে আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিকতার অভাবের কারণেই এমনটা হয়েছে। আমাদের মধ্যে আধ্যাত্মিক শিক্ষা ও চিন্তাভাবনার অভাব।” উল্লেখ্য, UPSC হল দেশের প্রধান কেন্দ্রীয় নিয়োগ কমিশন, যা একটি স্বাধীন সংস্থা হিসেবে কাজ করে এবং দেশের শীর্ষ সরকারি আধিকারিকদের নিয়োগ করে।

Related articles

বাড়ি ঢুকে হেনস্থা: ত্রাণ দুর্নীতিতে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

সাম্প্রতিক সময়ে একে পর এক তৃণমূল নেতৃত্বের গ্রেফতারি। তার মধ্যে এবার আরও এক প্রাক্তন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেফতার।...

প্রস্তুতি ২০২৯-এর: দীর্ঘ বৈঠকে সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটের বৈঠকের পরে জোটের দুই গুরুত্বপূর্ণ শরিক দলের শীর্ষ নেতৃত্বের গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে সোনিয়া গান্ধী (Sonia Gandhi)...

বেলডাঙার অশান্তি: এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট 

মুর্শিদাবাদের বেলডাঙায় পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল, সেই ঘটনার তদন্তভার কি কেন্দ্রীয়...

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...