Saturday, April 4, 2026

সালকিয়ায় শান্তিমিছিল করতে গিয়ে আইনভেঙে অ.শান্তি ছড়াল বামেরা!

Date:

Share post:

রাজনীতির ময়দানে ভেসে থাকার চেষ্টা। শান্তির জন্য মিছিল করতে গিয়ে আইনভেঙে অশান্তি ছড়াল বামেরা। সোমবার বিকেলে সালকিয়া চৌরাস্তার কাছে পুলিশের (Police) ব্যারিকেড ভেঙে এগোতে গেলে, Left নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বাধে। এলাকায় ধুন্ধুমার বেধে যায়। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

এদিন, বিকেলে সালকিয়ায় বামফ্রন্টের তরফ থেকে সম্প্রীতি ও শান্তির জন্য মিছিল বের হয়। সালকিয়া মোড় থেকে পিলখানা মোড় পর্যন্ত শান্তি মিছিলের ডাক দেওয়া হয়েছিল। মিছিলে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu), মহম্মদ সেলিম (Md Selim) সহ একাধিক বাম নেতৃত্ব। কিন্তু চৌরাস্তার কাছে পুলিশ মিছিল আটকাতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বাম কর্মী, সমর্থকদের। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি শুরু হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশের। এরপরেই আরও উত্তেজনা ছড়ায়। ধাক্কাধাক্কিতে পড়ে যান CPIM-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পরে তিনি অভিযোগ করেন, “আমরা চেয়েছিলাম সোজা পথে মিছিল করব। কিন্তু আমাদের অনুমতি নেওয়া মিছিলেও বাধা দেওয়া হয়।” মিছিলে বাধা দেওয়ার ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুও। যদিও প্রশাসন সূত্রে খবর, মিছিলের অনুমতি সঠিকভাবে না নেওয়াতেই আটকানো হয়।

আরও পড়ুন- বৌবাজারে ভেঙে পড়ল গাছ, অফিস টাইমে চরম ভোগান্তি যাত্রীদের

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...