Tuesday, June 23, 2026

বৌবাজারে ভেঙে পড়ল গাছ, অফিস টাইমে চরম ভোগান্তি যাত্রীদের

Date:

Share post:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই শহর কলকাতায় বড় বিপত্তি। সোমবার সকালে অফিস টাইমে সবাই যখন কর্মস্থলে যেতে ব্যস্ত ঠিক সেই সময় আচমকাই রাস্তার উপর ভেঙে পড়ল গাছ। ঘটনাটি ঘটেছে লালবাজারের (Lal Bazar) কাছেই বৌবাজার (Bow Bazar) স্ট্রিটে। আর দিনের ব্যস্ততম সময় আচমকা গাছ ভেঙে পড়ায় বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। চরম ভোগান্তির শিকার হন নিত্যযাত্রীরা।

তবে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকার পর ঘটনাস্থলে এসে পৌঁছয় কলকাতা পুলিশ (Kolkata Police) ও বিপর্যয় মোকাবিলা দল (Disaster Management Team)। পরে তাঁরাই বহুক্ষনের চেষ্টায় গাছটিকে রাস্তা থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হয়। তবে সপ্তাহের প্রথম দিনেই এমন দুর্ঘটনায় অফিস পৌঁছতে কার্যত নাকাল হতে হয় নিত্যযাত্রীদের। এদিন উল্টো রাস্তায় বাস ঘুরিয়ে দেওয়া হয় বলে খবর।

তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালের ব্যস্ত সময় আচমকাই রাস্তার উপরে ভেঙে পড়ে গাছটি। ঘটনার জেরে দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। তবে কলকাতা পুলিশ ও বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর।

 

 

Related articles

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...