Friday, April 3, 2026

বিরাটের রেকর্ড ভাঙতে পারেন এই ক্রিকেটার, বললেন শাস্ত্রী

Date:

Share post:

এই মুহূর্তে দুরন্ত ফর্মে আছেন বিরাট কোহলি। চলতি আইপিএল-এও দুরন্ত ফর্মে ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে একটি আইপিএলে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির দখলে। আর সেই রেকর্ডই নাকি ভেঙে দিতে পারেন একজন ক্রিকেটার, এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। আর বিরাটদের প্রাক্তন কোচের মতে এই রেকর্ড ভেঙে দিতে পারেন শুভমন গিল।

এদিন এক অনুষ্ঠানে শাস্ত্রী বলেন,”এক আইপিএলে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়তে পারে শুভমন গিল। এতরান করার ক্ষমতা রয়েছে গুজরাত টাইটান্সের ওপেনারের। শুভমন ওপেন করে। তাই ওর সামনে রান করার সব থেকে বেশি সুযোগ থাকে। বেশ ভাল ছন্দে রয়েছে ও। তাই আমার মনে হচ্ছে, কোহলির রেকর্ড ও ভাঙতে পারে। এবার উইকেটগুলো বেশ ভাল। পরের দু’তিনটে ইনিংসে ধারাবাহিক ভাবে ৮০ থেকে ১০০ রান করতে পারলে নতুন রেকর্ডের সম্ভাবনা তৈরি হবে। তাহলে ওর ৩০০ থেকে ৪০০ রান হয়ে যাবে।”

রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে খেলতে নেমে রেকর্ড গড়েন শুভমন। আইপিএলে ২০০০ রানের মাইলক স্পর্শ করেন তিনি। ৭৭তম ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন শুভমন।

আরও পড়ুন:জয় দিয়ে সুপার কাপের অভিযান শুরু মোহনবাগানের, গোকুলামকে হারাল ৫-১ গোলে

 

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...