Friday, April 3, 2026

আফগানিস্তানে ফের তা*লিবানি ফ*তোয়া, মহিলাদের প্রবেশ নি*ষিদ্ধ রেস্তোরাঁয়

Date:

Share post:

আফগানিস্তানে আরও এক তালিবানি ফতোয়া। অভিযোগ,মহিলাদের অনেকেই আজকাল হিজাব না পরে রাস্তায় বেরোচ্ছেন । রেস্তোরাঁতেও হিজাব ছাড়াই প্রবেশ করছেন মহিলারা। সেই কারণে রীতিমত রুষ্ট হয়ে মহিলাদের রেস্তোরাঁয় প্রবেশ নিষিদ্ধ করল তালিবান সরকার।

আরও পড়ুন:জীবন পাল্টে গিয়েছে তারকেশ্বরের মামনির, সৌজন্যে মৎস্যজীবী ক্রেডিট কার্ড

জানা গেছে, আফগানিস্তানে ধর্মীয় ব্যক্তিত্বেরা হিজাব ছাড়া মহিলাদের আচরণ নিয়ে সরকারি আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছেন। তাঁদের অভিযোগ, মহিলারা হিজাব না পরে ধর্মীয় অনুশাসন মানছেন না। এর ফলে রেস্তোরাঁগুলিতে নারী পুরুষ একসঙ্গে মিলেমিশে যাচ্ছেন।লিঙ্গের এই মিশ্রণ একেবারেই ভালো চোখে দেখছেন না ধর্মীয় ব্যক্তিত্বরা।

আপাতত আফগানিস্তানের হেরাত শহরের কিছু রেস্তোরাঁর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।তালিবানের মুখপাত্র জানিয়েছেন, সাধারণ মানুষ এবং দেশের গণ্যমান্য ব্যক্তিত্বের কাছ থেকে বার বার অভিযোগ পেয়ে সরকার এহেন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আপাতত এই নিষেধাজ্ঞা কেবলমাত্র পার্ক-যুক্ত খোলামেলা রেস্তোরাঁগুলির জন্য প্রযোজ্য, যেখানে পুরুষ এবং নারী একে অপরের সঙ্গে দেখা করতে পারেন। দেশের অন্য রেস্তোরাঁ এবং পার্কগুলির উপরেও নজর রাখছে তালিবান। মহিলা এবং পুরুষের বেশি মেলামেশা করলে সেখানেও নিষেধাজ্ঞা জারি করা হবে।

 

 

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...