Monday, April 27, 2026

এনজেপি স্টেশনের কাছে কামাখ্যা এক্সপ্রেসে চলল গু.লি! মৃ.ত ১

Date:

Share post:

ফের প্রশ্নের মুখে পড়ল ভারতীয় রেল। এবার চলন্ত ট্রেনের মধ্যে গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার রাতে নিউ জলপাইগুড়ি স্টেশনের ঘটনা। এই ঘটনায় ফের প্রশ্নের মুখে রেলযাত্রীদের নিরাপত্তা। ঘটনায় তুমুল আতঙ্ক তৈরি হয়েছে রেলযাত্রীদের মধ্যে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। গুলিবিদ্ধ যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রেল সূত্রে জানা গিয়েছে, কামাখ্যা- আনন্দবিহার এক্সপ্রেস তখন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকছিল। সেই সময়ই ট্রেনের অসংরক্ষিত কামরায় গুলি চলে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, আততায়ী ট্রেনের মধ্যেই ছিল। তবে ঘটনার পর সে পলাতক। পুলিশ আততায়ীর খোঁজে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন- কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে দেড় কোটি পত্রাঘাত, দিল্লিতে ২ লক্ষ মানুষের জমায়েতের টার্গেট: অভিষেক

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...