Saturday, April 11, 2026

বিরোধীরা বললেই পঞ্চায়েতে প্রার্থী খুঁজে দেবে তৃণমূল! ঘোষণা জেলা সভাপতির

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সহ বিরোধী দলগুলি যদি প্রার্থী দিতে না পারে বা প্রার্থী খুঁজে না পায়, সেক্ষেত্রে সেই কাজে তাদের সহযোগিতা করবে শাসক দল তৃণমূল। এবার সরাসরি সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা।

সুজয়বাবু বলেন, “বাংলা জুড়ে ৭২ হাজারেরও বেশি বুথ রয়েছে। বিরোধীরা মুখে সন্ত্রাসের কথা বললেও আসলে বাস্তব হল তারা প্রার্থী খুঁজে পায় না। এবার ভোটে যদি কোথাও বিরোধীরা অভিযোগ করে যে তারা প্রার্থী দিতে পারছে না বা তাদের প্রার্থী নেই, এবং আমাদের যদি সাহায্য চায়, তাহলে বিরোধীদের প্রার্থীও আমরাই খুঁজে দেবো।”

বিরোধীদের বার্তা দেওয়ার পাশাপাশি নিজের দলের নেতাদের উদ্দেশ্যে সুজয় হাজরা বলেন, “প্রার্থী করে দেবেন এই কথা কাউকে বলবেন না। এবারে দল থেকে একেবারে প্রিন্টিং আকারে সিম্বল পেপার আসবে। যেখানে দিদির নির্ধারিত প্রার্থীর নামে পেপার আমাদের কাছে আসবে। অর্থাৎ, আগে যেটা করা হত সিম্বল পেপার পাঠিয়ে দেওয়া হতো। জেলায় সেটা ঠিক হতো। এবার পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে আমাদেরকে জানাবেন।”

প্রসঙ্গত, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছেন যে পঞ্চায়েত নির্বাচন অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সবাইকে নিয়ে করতে হবে। বিরোধী দলের যদি প্রার্থী নাও থাকে, প্রয়োজনে যাতে প্রার্থী দিতে পারে আমাদেরকে তার ব্যবস্থা করে দিতে হবে। নির্বাচনের ক্ষেত্রে কেউ তাঁর মতামত জানাতে পারে। কিন্তু সিদ্ধান্ত সর্বোচ্চ নেতৃত্ব থেকেই হবে।

আরও পড়ুন:বাঁশদ্রোণীতে কাঠের গুদামে আ*গুন! ঘটনাস্থলে দমকল

 

 

Related articles

প্রাক্তন NSG কমান্ডো নন দীপাঞ্জন? উত্তরপাড়ার বিজেপি প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন, উঠেছে অশ্লীলতার অভিযোগও

চরম বাম হতে হতে হঠাৎ করে গেরুয়া পতাকা হাতে নিয়ে বিজেপির প্রার্থী হয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী (Dipanjan Chakraborty)। নিজেকে...

২২-০ করুন: মুর্শিদাবাদে নতুন টার্গেট বেঁধে দিলেন অভিষেক

কোনও প্ররোচনায় আগামী ১২ দিন কেউ পা দেবেন না। মুর্শিদাবাদের রেজিনগর সভা থেকে হাতজোড় করে অনুরোধ করলেন তৃণমূলের...

আমার মনোনয়ন বাতিলের চেষ্টা! বিজেপির অত্য়াচারের নমুনা তুলে বিল-তোপ মমতার

রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর মিথ্যে কারচুপি দিয়ে ক্ষমতার অপব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata...

চৈত্রের শেষেই গ্রীষ্মের দাবদাহ, সকাল থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা

বৈশাখ আসার আগেই দক্ষিণবঙ্গ জুড়ে চরম গরমের পূর্বাভাস। শনিবার সকাল থেকে হাঁসফাঁস অবস্থা জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দফতর...