Sunday, June 14, 2026

বাঁশদ্রোণীতে কাঠের গুদামে আ*গুন! ঘটনাস্থলে দমকল

Date:

Share post:

বাঁশদ্রোণীতে একটি কাঠের গুদামে আগুন।ঘটনাস্থলে দমকলবাহিনী। চলছে আগুন নেভানোর কাজ। কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:আজও থমথমে রিষড়া! পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টায় প্রশাসন

দমকল সূত্রে খবর, মঙ্গলবার সকাল ১০টা ৫৫মিনিট নাগাদ বাঁশদ্রোণীর বটতলা বাজারে একটি কাঠের গুদামে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেতেই ছুটে আসে দমকলবাহিনী। পাঁচটি ইঞ্জিন এখনও আগুন নেভানোর কাজ চালাচ্ছে। কী ভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। গুদামে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। ফলে আগুন ছড়িয়ে পড়ে গোটা গুদামে। গুদামে অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল কি না তা খতিয়ে দেখবে দমকল।
গুদামের আশপাশেই রয়েছে বস্তি। যেখানে বসবাস করে প্রচুর মানুষ। তাই আগুন যাতে কোনওভাবেই ছড়িয়ে না পড়ে তার চেষ্টা চালাচ্ছে দমকলের কর্মীরা।

 

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...