Sunday, June 14, 2026

আজও থমথমে রিষড়া! পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টায় প্রশাসন

Date:

Share post:

রাতভর অশান্তির পর মঙ্গলবার সকালেও থমথমে রিষড়া। সকাল থেকে এলাকায় টহল দিচ্ছে পুলিশ। মৈত্রীপথ সন্ধ্যা বাজার বড় মসজিদ এলাকায় বিশাল জমায়েত। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন মহিলারা। পুলিশি ধরপাকড় বন্ধ করার দাবিতেই এই বিক্ষোভ বলে জানা গেছে। যদিও প্রশাসনের তরফে পরিস্থিতি স্বাভাবিক রাখার সবরকম চেষ্টা চলছে।

আরও পড়ুন:দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্যসাথী কার্ডের আবেদন করলেন বিজেপির পরিচিত নেত্রী! কে জানেন?

আজ সকাল থেকেই মৈত্রী পথের কাছে বড় জমায়েত ছিল। তুমুল বিক্ষোভ করছিলেন স্থানীয়রা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে এলাকায় হাজির হয় বিশাল পুলিশবাহিনী। রিষড়া এলাকায় নিরাপত্তা সুনিশ্চিত করতে বাড়তি পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। এলাকায় ঘন ঘন টহল দিচ্ছে তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে চন্দননগর পুলিশ, হুগলি গ্রামীণ পুলিশের পাশাপাশি হাওড়া সিটি পুলিশকেও ডাকা হয়েছে।

প্রসঙ্গত, দিন কয়েক আগেও হুগলির রিষড়ায় অগ্নিগর্ভ পরিস্থিতি ছিল। এখন ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জনজীবন। তবে সাধারণ মানুষের উদ্বেগ কাটেনি। স্থানীয়দের দাবি, রাতভর টহল দেয় পুলিশ। অভিযুক্তদের ধরপাকড় চলছে প্রায় রোজই। রাতভর উৎকণ্ঠায় ঘুম আসে না এলাকাবাসীর। ১৪৪ ধারা জারি রয়েছে রিষড়ার মৈত্রীপথ সন্ধা বাজার বড় মসজিদ এলাকায়। আজ সকাল ৬টার পর থেকে মৈত্রী পথ ও জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মহিলারা।

তবে, পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগ নেন রিষড়া পুরসভার ভাইস চেয়ারম্যান জাহিদ হাসান খান। অবরোধকারীদের বুঝিয়ে তাঁদের আশ্বস্ত করেন তিনি। প্রায় ঘণ্টা খানেক পর অবরোধ তুলে নেওয়া হয়। জিটি রোড অবরোধের জেরে যানজট তৈরি হয়। তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বলে জানানো হয়েছে।

 

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...