Saturday, April 4, 2026

মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হল আরসিবি অধিনায়ককে, শাস্তি আবেশ খানকে

Date:

Share post:

এযেন গোদের ওপর বিষফোঁড়া। একেই লখনৌ সুপার জায়ান্টসের কাছে ১ উইকেটে হার, তারওপর শাস্তির খাঁড়া। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের। মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হল আরসিবিকে। শাস্তি থেকে বাঁদ যায়নি লখন‍ৌ সুপার জায়ান্টসও। তাদের ক্রিকেটার আবেশ খানকে তিরস্কার করেছে বিসিসিআই।

এদিন বিসিসিআই একটি বিবৃতিতে জানিয়েছে,”এই বছরের আইপিএলে এটাই আরসিবির প্রথম জরিমানা। আইপিএলের কোড অব কনডাক্টের আওতায় ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে অধিনায়ককে। আরসিবি যদি দ্বিতীয়বার স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়, তাহলে অধিনায়ককে ২৪ লক্ষ টাকার জরিমানা করা হবে এবং দলের প্লেয়িং ইলেভেনের খেলোয়াড়দের ৬ লক্ষ বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হবে।”

এদিকে আরসিবির বিরুদ্ধে ম‍্যাচ জিতে উচ্ছ্বাসে মাটিতে হেলমেট ছুঁড়ে ফেলেন লখনৌ ক্রিকেটার আবেশ খান। তাকে তিরস্কার করেছে বোর্ড। এই নিয়ে বিসিসিআই  আর একটি বিবৃতিতে জানিয়েছে,”আবেশ লেবেল ১ অপরাধ করেছে। যেহেতু এটাই ওর প্রথম অপরাধ তাই ওকে তিরস্কার করে ছেড়ে দেওয়া হয়েছে। পরেও এই ধরনের ভুল করলে বড় শাস্তি পেতে হতে পারে। আবেশ আইপিএল কোড অফ কন্ডাক্টের লেভেল ১ অপরাধ ২.২ স্বীকার করেছেন।”

আরও পড়ুন:আরসিবিকে ১ উইকেটে হারিয়ে কী বললেন লখনৌ অধিনায়ক?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...