Friday, June 26, 2026

৩০ এপ্রিল, হুমকি ফোনে সলমানকে খু.নের তারিখ দিল রাজস্থানের গোরক্ষক

Date:

Share post:

ফের বলিউড সুপারস্টার সলমন খানকে খুনের হুমকি। এবার খুনের তারিখও দিয়ে দেওয়া হল। এপ্রিলের ৩০ তারিখ খুন হবেন সল্লু মিঞা। গতকাল, সোমবার রাত ৯ টা নাগাদ এমনই হুমকি ফোন আসে সলমানের জন্য। মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে হুমকি ফোনটি আসে।

সরাসরি মুম্বই পুলিশকে ফোন করে এক ব্যক্তি জানান আগামী ৩০ এপ্রিল সলমানকে তিনি নিজে হাতে হত্যা করবেন। হুমকি ফোনকে একেবারেই হালকা ভাবে নেয়নি মুম্বই পুলিশ। তাঁরা জানতে পারেন হুমকি দেওয়া ওই ব্যক্তির নাম রকি ভাই। তিনি রাজস্থানের যোধপুরের বাসিন্দা। এলাকায় একজন গোরক্ষক বলেই পরিচিত। ওই হুমকি ফোন পেয়েই ঘটনার তদন্তে নামে পুলিশ। লাগাতার খুনের হুমকি পাওয়ায় সলমানের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
তাঁর বাড়ির সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তারক্ষী। হামলার আশঙ্কা থেকে সলমানের গতিবিধির উপর সর্বক্ষণ নজর রাখছে মুম্বই পুলিশ।

প্রসঙ্গত, এই প্রথম নয়, আগেও খুনের হুমকি পেয়েছেন সলমান। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে খুনের হুমকি পেয়েছেন তিনি। ইমেলে তাঁকে হত্যার হুমকি এসেছে। সেই বিষয়ে প্রকাশ্যে বিচলিত না হলেও চাপে রয়েছেন অভিনেতা সেটা বোঝাই যাচ্ছে। লাগাতার হুমকির কথা মাথায় রেখেই সম্প্রতি ১ কোটি দামের বুলেট প্রুফ গাড়ি কিনেছেন সল্লুভাই।

এদিকে সলমান আপাতত ব্যস্ত তাঁর আগামী ছবি “কিসি কা ভাই কিসি কি জান” ছবির প্রচার নিয়ে। গতকাল, সোমবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে সেই ছবির ট্রেলার। আগামী ২১ এপ্রিল ইদে মুক্তি পাবে ছবিটি। তার আগে এক গোরক্ষকের কাছ থেকে এমন হুমকি ফোন সলমানের অনুগামীদের যে বিচলিত করল তা বলার অপেক্ষা রাখে না।

 

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...