Saturday, April 11, 2026

মুখ্যসচিবকে জরুরি তলব রাজ্যপালের, কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

রাজ্যের সঙ্গে সংঘাতের আবহে মুখ্যসচিবকে জরুরি তলব রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। ইতিমধ্যেই মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী পৌঁছেছেন রাজভবনে। রাজ্যপালের সঙ্গে তিনি বৈঠক করছেন বলেই সূত্রের খবর। তবে কেন এই জরুরি তলব তা নিয়ে ধোঁয়াশা।

জানা গিয়েছে, মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীকে মঙ্গল সকালে তলব করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তলবের কারণ জানা যায়নি।
ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেছেন বলেও জানা গিয়েছে। ঠিক কী বিষয়ে বৈঠক তা জানা যায়নি এখনও। উল্লেখ্য, দিনকয়েক আগেই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের চিঠি পাঠিয়েছিল রাজভবন। বলা হয়েছিল সাপ্তাহিক রিপোর্ট জমা দেবেন উপাচার্যরা। তার মাঝেই সোমবার দ্বিতীয় দফায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে রাজ্যপাল অধ্যক্ষদের সঙ্গে জাতীয় শিক্ষানীতির প্রস্তাবিত কাঠামো নিয়ে আলোচনায় বসেন।

 

Related articles

‘ধুরন্ধর ২’-এর সাফল্যের পর মহাকাল মন্দিরে পুজো সারার

বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’। ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে আদিত্য ধর পরিচালিত এই...

প্রথম দফায় ভোট ১৬ জেলায়, তালিকায় ৩ কোটি ৬০ লক্ষ ভোটার 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই চড়ছে পারদ। এবার প্রথম দফার ভোটের পূর্ণাঙ্গ পরিসংখ্যান প্রকাশ করল নির্বাচন কমিশন।...

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...