Saturday, April 4, 2026

‘আন্তর্জাতিক পরিসংখ্যান পুরস্কার’ গণিতের নোবেল ভারতীয়র দখলে, আছে বাংলা যোগও

Date:

Share post:

কালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও। নামটি অচেনা হলেও, এই নামটি সদ্য ইতিহাস তৈরি করে ফেলেছে। ইনি প্রখ্যাত ভারতীয়-মার্কিন গণিতবিদ তথা পরিসংখ্যানবিদ। ২০২৩ সালের ‘আন্তর্জাতিক পরিসংখ্যান পুরস্কার’ পাচ্ছেন। যে পুরস্কারটি গণিতের ‘নোবেলে’র সমান।
চিকিৎসা গবেষণা-সহ বিভিন্ন ক্ষেত্রে পরিসংখ্যান এবং তার প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ১০২ বছর বয়সী এই পরিসংখ্যানবিদ কালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও। আগামী জুলাই মাসে কানাডার অন্টারিওতে ইন্টারন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আয়োজিত ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিকস কংগ্রেসে সি আর রাওয়ের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কারমূল্য ৮০ হাজার ডলার।

ইন্টারন্যাশনাল প্রাইজ ইন স্ট্যাটিস্টিকস ফাউন্ডেশনের চেয়ারম্যান গাই নেসন বলেছেন– এই পুরস্কার  সি আর রাও-এর স্মরণীয় কাজগুলিকেই  সম্মান । তাঁর এই সব কাজ শুধু যে পরিসংখ্যানগত ভাবনার ক্ষেত্রেই বিপ্লব এনেছে তা নয়, বরং বিভিন্ন ক্ষেত্রে বিজ্ঞান সম্পর্কে মানুষের ভাবনা-চিন্তার উপর ব্যাপক প্রভাব ফেলেছে!

কালিয়ামপুদি রাধাকৃষ্ণ রাও ভারতীয় স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ডিরেক্টর, জওহরলাল নেহরু অধ্যাপক এবং ভারতের জাতীয় অধ্যাপকের সম্মানে ভূষিত। তিনি পিটসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর মাল্টিভ্যারিয়েট অ্যানালিসিসের এবারলি প্রফেসর, চেয়ার অব স্ট্যাটিস্টিক্স এবং ডিরেক্টর-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদেও অধিষ্ঠিত থেকেছেন। বর্তমানে তিনি বাফেলো বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির প্রফেসর এমিরিটাস। ১৯৬৮ সালে তিনি পদ্মভূষণ এবং ২০০১ সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন।

কে এই সি আর রাও?
কর্ণাটকের হাড়াগালিতে এক তেলগু পরিবারে জন্ম সি আর রাওয়ের। অন্ধ্রপ্রদেশে স্কুলে পড়াশোনা। স্কুলশিক্ষা শেষে উচ্চশিক্ষার জন্য এসেছিলেন কলকাতায়। ১৯৪৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিকসে এমএ, অন্ধ্র বিশ্ববিদ্যালয় থেকে গণিতে এমএসসি ডিগ্রি অর্জন। পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে ডক্টরেট। ১৯৬৫ সালে কেমব্রিজ থেকেই ডিএসসি ডিগ্রি লাভ।তিনি শুধু ভারতীয় নয়, তার সঙ্গে আছে বাঙালি যোগও যা নিয়ে উচ্ছ্বসিত সবাই।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...