Thursday, June 25, 2026

৫ বারের কাউন্সিলর, খড়গপুর পৌরসভার নতুন চেয়ারম্যানের সঙ্গে পরিচয় করুন

Date:

Share post:

মাঝে কেটে গিয়েছে প্রায় সাড়ে ৩ মাস। অবশেষে খড়গপুর পৌরসভার (Kharagpur Municipality) চেয়ারম্যানের (Chairman) নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস (TMC)। নতুন চেয়ারম্যান মনোনীত হলেন কল্যাণী ঘোষ (Kalyani Ghosh)। মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের তরফে নতুন চেয়ারম্যান হিসেবে কল্যাণীদেবীর নাম ঘোষণা করা হয়। নতুন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানান মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজয় হাজরা সহ নেতৃত্ব। উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান তৈমুর আলীও।

খড়গপুর পৌরসভার চেয়ারম্যান পদ নিয়ে দীর্ঘ টালবাহানায় জটিলতা তৈরি হয়েছিল। প্রাক্তন চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে দলেরই ২৫ জন কাউন্সিলরের মধ্যে ২০ জন অনাস্থা জানিয়ে চিঠি দিয়েছিলেন শীর্ষ নেতৃত্বকে। এরপর চেয়ারম্যানের পদ থেকে সরে যেতে বলা হয় প্রদীপবাবুকে। নির্দেশে পৌরসভার চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়ে দেন প্রদীপ সরকার। তারপর থেকে প্রায় সাড়ে তিনমাস অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে কাজ চালাচ্ছিলেন ভাইস চেয়ারম্যান তৈমুর আলী। অবশেষে চেয়ারম্যান হিসেবে ব্যক্তিকেই বেছে নেওয়া হয়েছে শাসক দলের তরফে।

কল্যাণী ঘোষ খড়্গপুরে ৭ নম্বর ওয়ার্ডের ৫বারের কাউন্সিলর। জেলা সভাপতি সুজয় হাজরা বলেন দলের শীর্ষ নেতৃত্বের অনুমোদন পেয়েই কল্যাণী ঘোষকে চেয়ারম্যান ঘোষণা করা হয়েছে। তিনি একজন স্বচ্ছ ভাব মূর্তির মহিলা। দলের কাজও দক্ষ হাতে সামলান। পৌরসভাতেও একাধিকবার সিআইসি র দায়িত্ব পালন করেছেন। দল তাই তাকেই চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছে।

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...