Saturday, June 20, 2026

দুয়ারে সরকার শিবিরে ১০দিনে রেকর্ড আবেদন, শীর্ষে মুর্শিদাবাদ

Date:

Share post:

মানুষকে সরকারি প্রকল্পের আওতায় আনতে রাজ্যজুড়ে নতুন করে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। এবং মাত্র ১০ দিনের হিসেবে রেকর্ড আবেদনপত্র জমা পড়েছে দুয়ারে সরকার শিবিরে। ১ থেকে ১০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকার শিবিরে আবেদনপত্র নেওয়ার কাজ চলেছে। পাশাপাশি, চালানো হয়েছে সুবিধা প্রদানের কাজও। এই ১০দিনে রাজ্যজুড়ে ৪২ লক্ষ ৩৮ হাজার ৫৫টি আবেদন জমা পড়েছে। ইতিমধ্যে, প্রায় ৭৫ শতাংশ আবেদন যাচাই হয়ে গিয়েছে এবং সুবিধা প্রধান হয়ে গিয়েছে প্রায় ৬৪ শতাংশ ক্ষেত্রে। বাকিদের সুবিধা প্রদান চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

নবান্ন সূত্রের খবর, সর্বাধিক আবেদন পড়েছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য। যার সংখ্যা প্রায় ১৬ লক্ষ ৩৪ হাজার ৯৩৫টি। লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন জমা পড়েছে ৭ লক্ষ ২০ হাজার ৯৮৬টি। এবার দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্যসাথী কার্ড ছাড়াও মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় আনার সুবিধা দেওয়া হয়েছে। আর তাতেই মিলেছে অভূতপূর্ব সাড়া।

জেলাওয়াড়ি রিপোর্ট অনুযায়ী, সর্বাধিক আবেদন জমা পড়েছে মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায়। প্রায় ৭ লক্ষ আবেদন জমা পড়েছে শুধু মুর্শিদাবাদ জেলাতেই।

 

 

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...