Saturday, April 4, 2026

ঐতিহাসিক মুহূর্ত: গঙ্গার নিচ থেকে সফলভাবে হাওড়া পৌঁছলো মেট্রো রেক

Date:

Share post:

দীর্ঘ প্রতিবন্ধকতা কাটিয়ে অবশেষে ইতিহাস গড়লো কলকাতা মেট্রো(Kolkata metro)। প্রথমবার সফলভাবে গঙ্গার(Ganga) নিচ থেকে হাওড়া পৌঁছল একটি রেক। বুধবার দুপুর ১২টা নাগাদ মাত্র আধ ঘন্টার মধ্যে এক ধর্মতলা থেকে রেকটি পৌঁছে গেল হাওড়া ময়দান(Howrah maidan)।

বউবাজার বিপর্যয়ের জেরে দফায় দফায় কাজের গতি থমকে গিয়েছিল এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটের মেট্রো কাজ। দোলাচলের মধ্যেই এদিন সকাল ১১ টা নাগাদ এসপ্ল্যানেড থেকে মহাকরণের উদ্দেশে রওনা দেয় মেট্রোর একটি রেক। ১১টা ৪০ মিনিট নাগাদ মেট্রোর রেকটি মহাকরণ থেকে রওনা দেয়। বিদ্যুতের মাধ্যমে চালানো হয় ট্রেনটি। কোনও রকম বাধাবিঘ্ন ছাড়াই মেট্রোটি পৌঁছে যায় হাওড়া ময়দানে। অর্থাৎ বাধা বিঘ্ন পেরিয়ে গঙ্গার নিচ দিয়ে মেট্রো এই প্রথম যাত্রা সম্পন্ন হওয়ায়, শীঘ্রই এবার শুরু হবে ট্রায়াল রান।

উল্লেখ্য, রবিবার দুপুরে গঙ্গার তলা দিয়ে এই মেট্রো ছোটানোর কথা ছিল। কিন্তু মেট্রোটির সফর সেই সময় থমকে যায় এসপ্ল্যানেডে। ব‌্যাটারিচালিত গাড়ি দিয়ে ঠেলে রেক দু’টিকে শিয়ালদহ থেকে এসপ্ল‌্যানেডে নিয়ে আসা হয়েছিল। এবার হাওড়া ময়দানে পৌঁছে গেল মেট্রোটি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...