Tuesday, June 23, 2026

কুন্তলের অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়: নির্দেশ বিচারপতির

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম বলতে তাঁকে চাপ দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই অভিযোগে কলকাতা পুলিশের কাছে নালিশ জানান নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ (Police)। নিম্ন আদালতও এই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করতে পারবে না। বুধবার, অন্তর্বর্তিকালীন নির্দেশ দিয়েছেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguli)।

আজকের মধ্যেই দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে কুন্তলের অভিযোগপত্র হাই কোর্টে পেশ করার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি, মাধ্যমে হেস্টিংস থানায় কুন্তল যে অভিযোগপত্র পাঠিয়েছেন সেটাও প্রেসেডেন্সি জেল সুপারের মাধ্যমে কলকাতার পুলিশ কমিশনারকে আদালতে পেশ করতে হবে। দুপুর ৩টের মধ্যে তা পেশ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত কুন্তল কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে কলকাতা পুলিশের কাছে নালিশ জানান। নিম্ন আদালতের বিচারকের কাছেও একই অভিযোগ জানান তিনি। পাল্টা ইডি-র অভিযোগ, এই ধরনের নালিশের ফলে তাদের তদন্ত প্রভাবিত হতে পারে। এর পরে, বিচারপতি গঙ্গোপাধ্যায় এটাকে মারাত্মক প্রবণতা বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়া এবং তদন্তের গতি স্তব্ধ করার জন্য এ সব করা হচ্ছে। “ন্যায়বিচারের স্বার্থে এ সব বন্ধ করতে হবে। এই অতিচালাকি বরদাস্ত করা যাবে না।“ কুন্তলের অভিযোগের কপি পাওয়ার পরে আদালত কী নির্দেশ দেয় সেদিকেই এখন নজর।

 

 

 

Related articles

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...

তৃণমূলের বিক্ষুব্ধ-বহিষ্কৃতদের ওয়ার্কিং কমিটির নয়া চেয়ারম্যান অরূপ রায়, পদ পেলেন ফিরহাদ-অরূপও

উদ্দেশ্য ছিল নতুন ন্যাশনাল ওয়ার্কিং কমিটি তথা জাতীয় কর্মসমিতি গঠন করা। সেই মতো সোমবার বিকেলে নিউ টাউনের হোটেলে...