Wednesday, March 4, 2026

রিয়াল মাদ্রিদকে হারানো ছাড়া অন্য কোনও উপায় নেই ল্যাম্পার্ডের কাছে!

Date:

Share post:

এখনও এক সপ্তাহও হয়নি চেলসির দায়িত্ব নিয়ে ফিরে এসেছেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। আর ফিরে এসেই আজ বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নামবে চেলসি। বর্তমানে রিয়াল যে তাঁর দলের থেকে ধারে ও ভারে অনেকটাই এগিয়ে রয়েছে সে কথাও মেনে নিয়েছেন চেলসি কোচ। তবুও তাঁর যুক্তি এই আন্ডারডগ ভাবাটাই চেলসির কাছে আশীর্বাদ হতে পারে।

করিম বেঞ্জামাদের মুখোমুখি হওয়ার কিছুদিন আগে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে হারতে হয়েছে উলভসের কাছে। তেমনি রিয়াল মাদ্রিদও লা লিগার ম্যাচে হার স্বীকার করেছে ভিয়ারিয়াল-এর কাছে। এই ঘটনা অতীত হলেও চেলসির অভ্যন্তরীণ অবস্থা এখন টালমাটাল। সেই পরিস্থিতিতে ব্রিটিশ ক্লাবটির এখন মূল লক্ষ্য হচ্ছে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাটাকে বাঁচিয়ে রাখা। আর সেই কারণে, বুধবারের ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানো ছাড়া অন্য কোনও উপায় নেই।

তবে ল্যাম্পার্ডের স্টার্মফোর্ড ব্রিজে ফিরে আসাটা একেবারেই সুখকর হয়নি। দায়িত্ব নিয়েই তাঁকে হারের মুখ দেখতে হয়েছে উলভসের কাছে। যা নিয়ে মুখে কিছু না বললেও কিছুটা বিব্রত চেলসির বেশ কিছু কর্মকর্তা থেকে শুরু করে ফুটবলার পর্যন্ত। অনেকে আবার ভিন্ন মতও পোষণ করেছেন। তাঁদের মতে, গ্রাহাম পর্টারকে বিদায়ের পর চেলসির কাছে ভালো কোনও কোচের সন্ধান ছিল না। তাই অগত্যা বাধ্য হয়েই ল্যাম্পার্ডকে ফিরিয়ে আনতে হয়েছে।

ল্যাম্পার্ডের মতে, প্রিমিয়ার লিগ কঠিন চ্যালেঞ্জ এ কথা অস্বীকার করার কোনও উপায় নেই। তবুও বলছি ওই টুর্নামেন্টে এখন আমরা যে জায়গায় রয়েছি সেটা আমাদের পক্ষে একেবারেই বেমানান।চেলসির কোচ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন, বুধবার ম্যাচে চেলসি নয়, রিয়াল মাদ্রিদই ফেবারিট।

 

 

spot_img

Related articles

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...