Monday, June 8, 2026

নাটকের কারণে তো*পের মুখে নিরুপম! প্রতিবা*দে সরব বাদশা- ঋদ্ধি- কৌশিক

Date:

Share post:

থিয়েটার (Theatre)করার জন্য হেন*স্থার স্বীকার হতে হল নাট্যকর্মী নিরুপম ভট্টাচার্যকে (Nirupam Bhattacharjya)। এবার প্রতিবাদে গর্জে উঠলেন বাদশা মৈত্র (Badsha Maitra)। তিনি ঘটনার তীব্র নিন্দা করেন। সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)। ছেলের মতোই ঘটনার বিরোধিতা করে নিন্দা করেছেন নাট্য ব্যক্তিত্ব কৌশিক সেন। রানাঘাটের বিনপাড়া এলাকায় বাড়ি নিরুপম ভট্টাচার্যর সঙ্গে ঠিক কী হয়েছিল। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, গত কয়েকদিন ধরে তাঁকে পাগল বলে দেগে দিয়ে অকথ্য গালিগালাজ করা হচ্ছে। এমনকী তাঁর বাবা-মাকে ডেকে খুনের হুমকি দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, ভারভারা রাও রচিত ‘কসাই’ কবিতা অবলম্বনে নাটক পরিবেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। যে নাটক উপস্থাপন করা হয়েছে সেখানে রাষ্ট্রীয় নিপীড়নের কথা উঠে এসেছে। নিরুপম বলছেন, ঠিক সেই কারণের জন্যই এমন ভাবে তাঁর উপর আক্রমণ হচ্ছে বলেই তিনি অনুমান করছেন।

নাট্যকর্মীর সঙ্গে এইরকম ঘটনার তীব্র নিন্দা করেছেন বাদশা মৈত্র। তিনি বলেন এই ঘটনা নতুন কিছু নয়। পাশাপাশি নিরুপমের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন এই সময়ে দাঁড়িয়ে থিয়েটারের এই শিল্পীর পাশে থাকা দরকার। বাদশা বলেন, ” আমার মনে হয় কোনও রাষ্ট্রের সমালোচনা কোনও নাটকে, সিনেমায়, কবিতায় থাকলে সেটা তো গণতান্ত্রিক অধিকার সেটা যেকোনও ফর্মে উঠে আসতে পারে।” ফেসবুকে ঋদ্ধি সেন বলেন এই বিষয় নিয়ে তদন্ত হওয়া দরকার। ছেলের কথার সমর্থন জানিয়েছেন কৌশিক সেন।

 

Related articles

প্রবল ভূমিকম্প ফিলিপিন্সে: মৃত অন্তত ৩

ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। সোমবার ভোরে ফিলিপিন্সের মিন্ডানাও দ্বীপে তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল...

সুখেন্দুর পদত্যাগ, দলেই প্রশ্ন কার সুবিধা করতে সময়টা বাছলেন!

অবশেষে অনেক বিদ্রোহ-বিপ্লবের পর তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন সুখেন্দু শেখর রায়। তৃণমূলের এই কঠিন সময়ে সাংসদ পদ...

নেপাল পালানোর চেষ্টা: গ্রেফতার প্রাক্তন বিধায়ক জাহাঙ্গির খান

পুলিশের জালে ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খান। বিধানসভা নির্বাচনের ফলতা পুনর্নির্বাচনের আগে নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েও...

জনতার দরবার থেকে আয়ুষ্মান ভারত: সোমে কর্মসূচি মুখ্যমন্ত্রীর

প্রতি সপ্তাহের মত চলতি সপ্তাহের সোমবারও জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্থানীয় সমস্যা থেকে দীর্ঘদিনের ফেলে রাখা অভিযোগের...