Saturday, April 4, 2026

হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে অ.গ্নিগর্ভ ওড়িশা! জ.খম ১০ পুলিশকর্মী

Date:

Share post:

বাংলা, বিহারের পর হনুমান জয়ন্তীতে শোভাযাত্রাকে কেন্দ্র করে এবার অগ্নিগর্ভ হয়ে উঠল ওড়িশার সম্বলপুর জেলা।পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খায় পুলিশ।এমনকি জখম হন অন্তত ১০ পুলিশকর্মী।এখনও থমথমে গোটা এলাকা।এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।

দেশের অন্যান্য প্রান্তে হনুমান জয়ন্তী ইতিমধ্যেই উদযাপিত হলেও ওড়িশায় বিষুব সংক্রান্তিতেই উদযাপিত হয় হনুমান জয়ন্তী। বিষুব সংক্রান্তি আগামী ১৫ এপ্রিল অর্থাৎ বাংলা নববর্ষের দিন। অর্থাৎ মাঝে আরও দু’টো দিন বাকি। অথচ বুধবার থেকেই ওড়িশার বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে হনুমানজয়ন্তীর মিছিল, শোভাযাত্রা। এমনকী ডিজে সহযোগে বাইক মিছিলও চলছে শহরের অলিতে গলিতে।ওড়িশার সম্বলপুরে তেমনই এক বাইক মিছিলকে কেন্দ্র করে অশান্তির আগুন ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন:নেপালে ভ.য়াবহ পথদুর্ঘ.টনায় মৃ.ত্যু চার ভারতীয়, গুরুতর আ.হত ১

সূত্রের খবর, সম্বলপুরের বুদাপাড়া এবং ধানুপল্লি এলাকা দিয়ে হনুমান জয়ন্তীর বাইক মিছিল যাওয়ার সময় বাইক লক্ষ্য করে পাথর ছোঁড়ে স্থানীয়রা। এরপরই দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বেঁধে যায়। বেশ কয়েকটি গাড়ি এবং দোকানপাটে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ বিবাদ মেটানোর চেষ্টা করতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পাথরের আঘাতে অন্তত ১০ জন পুলিশকর্মী জখম হন বলে খবর। এঁদের মধ্যে দু’জন ইন্সপেক্টর পদমর্যাদার। একজন মহিলা পুলিশকর্মীও আছেন। এখনও গোটা এলাকায় থমথমে পরিবেশ। এমনকী এখনও গোটা এলাকায় ১৪৪ ধারা জারি করে রাখা হয়েছে।

এর আগেও বাংলা,বিহার,মহারাষ্ট্র, মধ্যপ্রদেশে হনুমানজয়ন্তীকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এবার উত্তেজনা ছড়াল ওড়িশাতেও। তবে মিছিলকে কেন্দ্র করে এই হিংসাত্মক ঘটনা শুধুই কী এক সামান্য ঘটনা নাকি এর পেছনে কোনও রাজনৈতিক ষড়যন্ত্রও রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...