Tuesday, March 31, 2026

ফের ছাঁটাইয়ের ইঙ্গিত? কী বলছেন গুগল কর্তা!

Date:

Share post:

ফের বাড়ল চাকরি হারাবার (Job Loss) আশঙ্কা। ২০২৩ সালের প্রথম মাসেই অন্তত ১২ হাজার কর্মীকে ছাঁটাই করার ইঙ্গিত দিয়েছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai)। বুধবার গুগল (Google) কর্তা ফের বড় ছাঁটাইয়ের পরোক্ষ আভাস দিয়েছেন।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে গুগলের কাজে অনেক উন্নতি হয়েছে। কিন্তু ছাঁটাই এর তালিকাটাও বেশ লম্বা। জানুয়ারিতে ১২ হাজার কর্মী গুগল থেকে বরখাস্ত হয়েছিলেন। বুধবার গুগলের সিইও সুন্দর পিচাই সাফ জানিয়ে দেন সংস্থার দক্ষতা অন্তত ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে গুগলের। সেক্ষেত্রে কর্মী ছাঁটাই করার পরিকল্পনাও রয়েছে তাঁদের। আসলে সাশ্রয়ীভাবে যেন সংস্থার কাজ চলতে পারে সেদিকে নজর রেখে এগোনো দরকার বলে জানান গুগল কর্তা। ঠিক এই জায়গা থেকেই আশঙ্কা বাড়ছে। আনুমানিক ১২ হাজার কর্মী কমিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়ার সময় সুন্দর বলেন, “এমন সিদ্ধান্তের জন্য আমি অত্যন্ত দুঃখিত।” এইবারও কি সেরকম কোনও সম্ভাবনা বাড়ছে? জল্পনায় গুগল কর্মীরা।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...