Friday, March 27, 2026

Hooghly: চৈত্রের শেষ বেলায় চণ্ডীতলায় নাট্য উৎসব!

Date:

Share post:

গরমের দাবদাহে যখন অস্বস্তিতে বাঙালি, তখনই সাংস্কৃতিক পরিমণ্ডলে স্বস্তিতে চণ্ডীতলার নাট্য অনুরাগীরা(Chanditala Theatre Lovers)। নাটকের মাধ্যমে লোকশিক্ষার প্রসার ঘটাতে এবার পথ নাটক উৎসব (Street Theatre Festival) পালিত হল চণ্ডীতলায়।

নাটকের মাধ্যমে মানুষকে সচেতন করার পাশাপাশি এলাকার নাগরিকদের সংস্কৃতিমনস্ক গড়ে তোলার চেষ্টা বাকসা ব্রাত্য নাট্যজন সংস্থার । মূলত তাঁদেরই উদ্যোগে চণ্ডীতলার ডাকবাংলো মুক্তমঞ্চে এক দিনের পথ নাটক উৎসব পালিত হল। কলকাতা ও জেলার একাধিক নাট্য সংস্থা এ দিনের উৎসবে পথ নাটক পরিবেশন করে। উদ্যোক্তা বাকসা ব্রাত্য নাট্যজন ‘চারণগাথা’নাটক পরিবেশন করে। বিসর্গ দল উপস্থাপিত করে পথ নাটিকা ‘কৌটো’। জেলা পরিষদের উদ্যোগ ও অর্থানুকূল্যে চণ্ডীতলার (Chanditala) মুক্তমঞ্চ নির্মিত হয়।এ দিন সেখানেই পথ নাটক উৎসব হয় বলে জানান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় (Subir Mukherjee)।

 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে ১২টি রাশির জাতকদের জীবনে নানা পরিবর্তনের ইঙ্গিত মিলছে। কারও ক্ষেত্রে আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কোথাও মানসিক...

ফের অতিসক্রিয় কমিশন! বদল আরও ১৪ রিটার্নিং অফিসার! সব মিলিয়ে রদবদল ৮৭ কেন্দ্রে

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদলের ধারা অব্যাহত রাখল নির্বাচন কমিশন। গত সোমবার ৭৩...

পশ্চিম এশিয়া সংঘাত! রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ায় ঘনিয়ে আসা যুদ্ধের কালো মেঘ এবং তার জেরে উদ্ভূত আন্তর্জাতিক পরিস্থিতির মোকাবিলায় কোমর বাঁধছে কেন্দ্র। উদ্ভূত...

মুখ্যমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ! মদনমোহন জেনার বিরুদ্ধে শেক্সপিয়র সরণি থানায় নালিশ তৃণমূলের 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর এবং অবমাননাকর মন্তব্য করে সামাজিক মাধ্যমে ভিডিও প্রচারের বিরুদ্ধে সরব হলো তৃণমূল কংগ্রেস।...