Wednesday, June 24, 2026

দেখেও চিনতে পারলেন না, ভা.ইরাল বাইডেন-সুনাকের ভিডিও!   

Date:

Share post:

দেখলেন কিন্তু চিনতে পারলেন না। কোনওরকমে হাত মিলিয়ে (Handshake) অন্যদের সঙ্গে কথা বলতে এগিয়ে গেলেন। হ্যাঁ, এমনই ঘটনার সাক্ষী হয়ে রইল গোটা বিশ্ব। গুড ফ্রাইডের (Good Friday) একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আয়ারল্যান্ডে (Ireland) গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। আর সেখানে কার্যত তিনি চিনতেই পারলেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে (Rishi Sunak)। আর বাইডেনের এমন আচরণে রীতিমতো বিস্মিত দুনিয়া। কিন্তু কেন? তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা।

জানা গিয়েছে, কিছুদিন আগেই গুড ফ্রাইডের একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আয়ারল্যান্ডে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। সেখানে উপস্থিত ছিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে এই প্রথমবার আয়ারল্যান্ডে গিয়েছিলেন বাইডেন। আর সেখানেই বিমানবন্দরে বাইডেনকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সেখানেই এমন ঘটনা ঘটেছে। আর পুরো ঘটনার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর বাইডেনের এমন আচরণ নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। তবে ঘটনার পর এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হলে হাসিমুখে পরিস্থিতির সামাল দেন সুনাক। তবে পরে অবশ্য দেখা গিয়েছে, ভালো ভাবেই হাত মিলিয়েছেন দুই নেতা। পরে সুনাকের পিঠও চাপড়ে দেন বাইডেন এবং বৈঠকেও বসেন।

তবে নেটিজেনদের মধ্যে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন বাইডেনের এমন আচরণ ইচ্ছাকৃত? আবার অনেকের মতে, বয়সজনিত নানা অসুস্থতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই হয়তো ভুলবশত এমনটা হয়ে গিয়েছে।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...