Saturday, April 4, 2026

“কত বড় বাপের বেটা, সাইজ করে দেবো”, অধ্যাপক সুকান্তর মুখের ভাষা লজ্জায় ফেলবে

Date:

Share post:

দিলীপ ঘোষ, সৌমিত্র খাঁয়ের পর সুকান্ত মজুমদার। বিজেপি রাজ্য সভাপতির মুখের ভাষা রাস্তার বখাটে ছেলেদেরও লজ্জায় ফেলে দেবে। অধ্যাপক সুকান্ত মজুমদারের নিশনাতেও সেই পুলিশকর্তারা। পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের গিয়ে শুধু তৃণমূল নেতাদের নয়, লাভপুর থানার আইসি ও বীরভূমের এসপিকে চরম হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। কিন্তু যে ভাষায় হুঁশিয়ারি দিলেন, তা সভ্য সমাজকে লজ্জায় ফেলবে। পঞ্চায়েতের আগে এমন হুমকি অশান্তি তৈরি করতে পারে।

আসন্ন পঞ্চায়েত ভোটে অনুব্রতহীন বীরভূমকে এবার পাখির চোখ করেছে বিজেপি। শুক্রবার রাজ্য সফরে এসে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খোদ বীরভূমের মাটিতে দাঁড়িয়ে সভা করবেন। তার আগে জেলায় গিয়ে বাজার গরম করে দিলেন সুকান্ত। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ, লাভপুর থানার আইসি, বীরভূম জেলার এসপি, বীরভূম জেলার কোর কমিটির সদস্য কাজল শেখ এবং বীরভূম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল কেরিম খানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন সুকান্ত মজুমদার।

সভামঞ্চ থেকে সুকান্ত মজুমদার সুর চড়িয়ে বলেন, “লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা তাঁর মেয়েকে নেপালে পড়াচ্ছেন। এত টাকা পাচ্ছেন কোথা থেকে?” বীরভূম জেলার পূর্ত কর্মাধ্যক্ষ ও বীরভূম জেলার কোর কমিটির সদস্য আবদুল কেরিম খানকে হুঁশিয়ারি দেন, “রামনবমীতে কীর্ণাহারে কিছুজন মানুষ এসেছিল। তাঁদেরকে পার্টি অফিসে ডেকে হুমকি দেন। কাজল শেখ তুমি কত বড় বাপের বেটা হয়েছ? তোমাদের মত নেতাদেরকে কীভাবে সাইজ করতে হয়, আমার জানা আছে। কান ধরে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে রাখব। মঙ্গলকোটের বিধায়ককে উদ্দেশ্য করে বলেন, ”বোলপুর লোকসভার মধ্যে মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী। তিনি আবার বড় বীর! অনুব্রত মণ্ডলকে মুখ্যমন্ত্রী বলেছিল বীরের মতো সম্মান দিতে হবে। এ আরেক বীর পঞ্চায়েতে ঘোষণা করে বলেছে, বিজেপিকে নাকি লড়াই করতে দেবে না! বিজেপিকে নাকি নমিনেশন ফাইল করতে দেবে না! কত বড় মস্তান আপনি? এত বড় দম আছে তো? বিজেপি গণতন্ত্রের বিশ্বাস করে। যদি ইট মারেন পাথর কিন্তু খেতে হবে।”

 

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...