Wednesday, June 24, 2026

হঠাৎ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল, কথা বললেন উপাচার্যের সঙ্গে

Date:

Share post:

হঠাৎই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হাজির রাজ্যপাল সিভি আনন্দ বোস।বৃহস্পতিবার বেলা বারোটার কিছু পরে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে পৌঁছন সিভি আনন্দ বোস। প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে কথা বলেন রাজ্যপাল।
বৃহস্পতিবার আগাম কোনও খবর ছাড়াই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে হাজির হন রাজ্যের সাংবিধানিক প্রধান। এদিন বিশ্ববিদ্যালয়ে পৌঁছে সোজা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুরাধা লোহিয়ার সঙ্গে শিক্ষার পরিকাঠামো, পঠন পাঠন-সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি কথা বলেন বলে জানা গিয়েছে। পাশাপাশি ছাত্রছাত্রীদের সঙ্গেও কথা বলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস।
অন্যদিকে এদিন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্যকে কাছে পেয়ে বিক্ষোভে সামিল হয় সিপিএম এর ছাত্র সংগঠন এসএফআই। জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে এসএফআই রাজ্যপালের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। একইসঙ্গে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবিও তোলে বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা।
প্রসঙ্গত, এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সারপ্রাইজ ভিজিটে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। গত ১০ এপ্রিল সারপ্রাইজ ভিজিট করেন রাজ্যপাল। পূর্ব নির্ধারিত সূচি ছাড়াই হঠাৎ কলকাতা বিশ্ববিদ্যালয়ে চলে যান তিনি। জাতীয় শিক্ষানীতি নিয়ে আলোচনাও করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...