Saturday, April 4, 2026

রাহুল মামলার বিচারক আসলে অমিত শাহের প্রাক্তন আইনজীবী! 

Date:

Share post:

সুরাট আদালতের (Surat Court) রায়ের জেরে নিজের সাংসদ পদ হারাতে হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে (Congress Leader Rahul Gandhi)। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস(Congress) শিবিরের কাছে নিঃসন্দেহে এটা ছিল এক বড় ধাক্কা। যদিও হাত সমর্থকরা এর মধ্যে বিজেপির (BJP) রাজনৈতিক অভিসন্ধির যোগসূত্র খুঁজে পেয়েছেন। আর প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। মোদি উপাধি মানহানির মামলায় সুরাট আদালতে রাহুল গান্ধীর আবেদনের শুনানি করছেন যে বিচারক , তিনি আসলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) প্রাক্তন আইনজীবী। বিচারক রবিন পল মোগেরার (Judge Robin Paul Mogera) এই পরিচয় নিয়ে এবার রাজনৈতিক মহলে বাড়ছে আলোচনা।

২০০৬ সালে তুলসীরাম প্রজাপতি জাল এনকাউন্টার মামলায় (Tulsiram Prajapati fake encounter case) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আইনজীবী ছিলেন রবিন পল মোগেরা (Robin Paul Mogera)। তিনি আবার রাহুল গান্ধীর মামলার বিচারক। সোনিয়া পুত্র ২০১৯ সালের মানহানির মামলায় তাঁর দোষী সাব্যস্ত হওয়া এবং দুই বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল দায়ের করেছেন। বৃহস্পতিবার বিচারক মোগেরা বিশেষভাবে গান্ধীর দোষী সাব্যস্ত হওয়ার উপর স্থগিতাদেশের আবেদন শুনেছেন বলেই আদালত সূত্রে খবর। আগামী ২০ এপ্রিল এই বিষয়ে রায় ঘোষণা করা হবে বলে বিচারক জানান।

প্রসঙ্গত, আর পি মোগেরা আজ থেকে পাঁচ বছর আগে ২০১৮ সালের জানুয়ারিতে বিচারক হিসেবে নিযুক্ত হন। ২০০৬ সালে তিনি আইনজীবী হিসাবে জাল এনকাউন্টার মামলায় শাহকে রক্ষা করেছিলেন যা জাতীয় দৃষ্টি আকর্ষণ করেছিল। শাহ তখন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। বিচারক মোগেরা ২০১৪ পর্যন্ত অমিত শাহ এর প্রতিনিধিত্ব করেছিলেন বলে জানা যায় । তখন মুম্বইয়ের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো আদালতে জাল এনকাউন্টার মামলার শুনানি চলেছিল। সেইসময় শাহকে আদালতের শুনানিতে শারীরিকভাবে উপস্থিত হওয়া থেকে যাতে অব্যাহতি দেওয়া যায় সেই নিয়েও সওয়াল করেন মোগেরা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...