Tuesday, April 7, 2026

টেটে ৬টি ভুল প্রশ্নের উত্তর দেওয়া সব পরীক্ষার্থীকে নম্বর দেওয়ার নির্দেশ আদালতের!

Date:

Share post:

কয়েক মাস আগেই সামনে এসেছিল যে ২০১৪-এর টেটে ৬ টি প্রশ্ন ভুল ছিল। সেই ৬টি ভুল প্রশ্নের উত্তর যে সব পরীক্ষার্থী দিয়েছেন, তাঁদের প্রত্যেককেই নম্বর দিতে হবে। বৃহস্পতিবার রায় ঘোষণা করে এই নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ।
২০১৪ সালের টেট পরীক্ষায় ৬টি প্রশ্ন ভুল নিয়ে এই মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। তৎকালীন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় প্রশ্ন যাচাই করতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে একটি কমিটি গঠন করেছিলেন।সেই কমিটিও জানায়, ৬টি প্রশ্ন ভুল রয়েছে।কমিটির রিপোর্টের ওপর ভিত্তি করে বিচারপতি চট্টোপাধ্যায় শুধুমাত্র মামলকারীদের নম্বর দেওয়ার নির্দেশ দেন।কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বাকি চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের বক্তব্য, শুধু মামলকারীরা কেন ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন? বাড়তি নম্বর প্রত্যেকের পাওয়া উচিত।

কিন্তু বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে।এর পর মামলা গড়ায় সুপ্রিম কোর্টে।যদিও ২০১৯ সালের ১ এপ্রিল মামলা কলকাতা হাই কোর্টেই ফেরত পাঠায় সুপ্রিম কোর্ট। সেই মামলা এত দিন বিচারাধীন ছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার তার রায় ঘোষণা হল।এর ফলে ২০১৪-এর টেট পরীক্ষার ফলাফল আমূল বদলে যাবে বলে মনে করা হচ্ছে।

 

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...