Friday, March 20, 2026

বাংলায় এসেই ফের ‘সাম্প্র.দায়িক তাস’ শাহর, পাল্টা কটাক্ষ তৃণমূলের

Date:

Share post:

নববর্ষের প্রাক্কালে বাংলার রাজনৈতিক আবহ আরও তপ্ত করতে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নজরে পঞ্চায়েত ভোট।অনুব্রতহীন বীরভূমের সিউড়িতে সভা করলেন তিনি।

মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মমতা দিদি আপনি স্বপ্ন দেখুন। আমি বলে যাচ্ছি, এরপর বিজেপির নেতাই মুখ্যমন্ত্রী হবেন। তিনি দাবি করেন, বাংলায় ৫২ লক্ষ পরিবার উজ্জ্বলা যোজনার গ্যাস পেয়েছে।
তার অভিযোগ, রাজ্য সরকার চায় না বাংলায় আয়ুষ্মান ভারত চালু হোক। আপনারা বাংলায় বিজেপির সরকার আনুন।
নিয়োগ দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সম্পর্কে অমিত শাহর সাফাই, চাকরি দেওয়ার নামে দুর্নীতি হয়েছে। যার বাড়িতে কোটি কোটি নগদ টাকা মিলেছে, তাকে জেলে ভরলে বলা হচ্ছে কেন্দ্র অত্যাচার করছে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে।
শিবপুর, রিষড়ায় রামনবমীর মিছিলে অশান্তি নিয়ে অদ্ভুত সাফাই অমিত শাহের গলায়। তিনি বলেন, বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনুন, শান্তিপূর্ণভাবে বেরবে রামনবমীর মিছিল! বাংলায় বিজেপিকে ৩৫-এর বেশি আসন দিন ২০২৪-এ। মোদিকে আবারও প্রধানমন্ত্রী করুন।
তিনি বলেন, দেশে প্রথম আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করেছেন নরেন্দ্র মোদি। বগটুইতে যাঁদের মৃত্যু হয়েছিল, তাঁদের শ্রদ্ধা জানান তিনি।
গত বিধানসভা নির্বাচনের সময়ে শাহ গুজরাত এবং দিল্লির পর ‘তৃতীয় ঘর’ বানিয়ে ফেলেছিলেন বাংলাকে। শাসক তৃণমূল কটাক্ষ করে তাঁকে ‘ডেলি প্যাসেঞ্জার’-ও বলেছিল। তখন শাহের লক্ষ্য ছিল নবান্ন দখল। কিন্তু সেই আশা পূর্ণ না হওয়ার পর এক বছর বাংলায় পা রাখেননি তিনি। ২০২১ সালের বিধানসভা ভোটের পর প্রথম তিনি আসেন ২০২২ সালের মে মাসে। ৫ মে শিলিগুড়িতে সভা করে মূলত এক বছর বাংলায় না আসার কারণই শুনিয়েছিলেন। সেই বক্তৃতা নিয়ে বেশ হতাশই হয়েছিল রাজ্য বিজেপি। এর পরে ১৬ ডিসেম্বর কলকাতায় আসেন শাহ। বিজেপি রাজ্য দফতরে কিছু সময় কাটিয়ে পরের দিন নবান্নে পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে যোগ দেন। সেই হিসাবে ১১ মাস পরে রাজ্যে অমিতের কোনও রাজনৈতিক সভা। ফলে তাঁর এই সফর ঘিরে রাজ্য বিজেপি আদৌ চাঙ্গা হবে কিনা তার সময়ই বলবে।
অমিত শাহের এই সভা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, যারা আজকে সভায় এসেছিলেন তাদের পাশের রাজ্য বিহার থেকে আনা হয়েছিল। বীরভূমের মানুষ সেখানে কজন ?
রামনবমীতে অস্ত্র হাতে মিছিল করার জন্য বিহারের মুঙ্গের থেকে যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে বিজেপি ঘনিষ্ঠ, তার প্রমাণ মিলেছে। উনি আবার অশান্তি নিয়ে কী বলছেন?”

 

Related articles

আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টির কমলার সতর্কতা!

উইকেন্ডে দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস (South Bengal weather forecast) । দুর্যোগ বাড়বে উত্তরেও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...

শিক্ষা- স্বাস্থ্য – কর্মসংস্থানে জোর, শুক্রের বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা

‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’ - আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে...