Monday, April 6, 2026

আজ-ই কি রাজস্থানের গুরুদ্বারে আত্মসমর্পণ করবেন খা.লিস্তানপন্থী অমৃতপাল?

Date:

Share post:

আজই সম্ভবত রাজস্থানের গুরুদ্বারে আত্মসমর্পণ করতে চলেছেন খলিস্তানপন্থী অমৃতপাল সিং? পুলিশ সূত্রে অন্তত এমটাই জানা যাচ্ছে। বৈশাখী দিবসে খলিস্তানপন্থী অমৃতপালের আত্মসমর্পণ সংক্রান্ত এমন খবরে গোটা দেশের নজর রাজস্থানে।

আরও পড়ুন:বাংলা শিখছেন, নববর্ষে রাজভবনে বাংলায় ভাষণ দেবেন রাজ্যপাল

খলিস্তানপন্থী অমৃতপাল আত্মসমর্পণ করবেন, এমটা ধরে নিয়ে হনুমানগড় চত্বরকে নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। কার্যত দুর্গের চেহারা নিয়েছে গুরুদ্বার চত্বর।

আগেই পাঞ্জাবের বাতালা রেলস্টেশন চত্বরে অমৃতপালের নামে পোস্টার দিয়েছিল পুলিশ। ঘোষণা করা হয়েছিল, পলাতক এই খলিস্তানপন্থী নেতার খোঁজ দিতে পারলেই তাঁকে পুরস্কৃত করা হবে। পাঞ্জাবি ভাষায় লেখা ওই পোস্টারে বলা হয়েছে, অমৃতপাল একাধিক অপরাধমূলক ঘটনায় জড়িত। এমনকী তার খবর যিনি দেবেন, তাঁর পরিচয় গোপন রাখারও আশ্বাস দিয়েছিল পুলিশ। সেই পোস্টার দেওয়ার ক’দিনের মধ্যেই অমৃতপাল আত্মসমর্পণ করতে পারেন বলে খবর মিলেছে।

দিনতিনেক আগে অমৃতপালের ঘনিষ্ঠ সহযোগী পাপালপ্রীত সিংকে অমৃতসরের কাঠু নঙ্গল এলাকা থেকে গ্রেফায়ার করা হয়। অমৃতপালের গা-ঢাকা দেওয়ার পিছনে তাঁর ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কাজেই সেই পাপালসিং গ্রেফতার হওয়ার পর অমৃতপাল যে আর খুব বেশিদিন পালিয়ে বেড়াতে পারবেন না এমনটাই মনে করছে পুলিশ। আজ-ই হয়তো রাজস্থানের গুরুদ্বারে আত্মসমর্পণ করবেন খলিস্তানপন্থী।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...