Sunday, April 5, 2026

দলকে চাঙ্গা করতে অনুশীলনে হাজির পন্থ

Date:

Share post:

চলতি আইপিএল-এ এখনও জয়ের মুখ দেখেনি। চারটির মধ‍্যে চারটিতেই হার দিল্লি ক‍্যাপিটালসের। আর এই সময় দলকে চাঙ্গা করতে দলের পাশে ঋষভ পন্থ। এর আগে চলতি আইপিএল-এ প্রথম ঘরের মাঠে দলকে সমর্থন করতে ম‍্যাচে এসেছিলেন দিল্লি অধিনায়ক। আর এবার দলের মানসিক দিক চাঙ্গা করতে অনুশীলন হাজির পন্থ। সেই ছবি পোস্ট করে দিল্লি। ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কারনে গুরুতর আহত হন পন্থ। হয়েছে অস্ত্রোপচারও। এখন কিছুটা সুস্থ তিনি। চলছে রিহ‍্যাবও। এখনও ঠিক ভাবে হাঁটাচলা করতে পারেন না পন্থ। আগের ম্যাচে তাঁকে ক্রাচ নিয়ে হাঁটতে দেখা গিয়েছে। আর এদিনও তিনি হাজির হয়েছিলেন ক্রাচ নিয়ে।

জানা যাচ্ছে, দলকে মানসিক দিক থেকে চাঙ্গা করতে দিল্লি অনুশীলনে আসেন পন্থ। বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে তিনি কথা বলেন অক্ষর প‍্যাটেলের সঙ্গে। দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে তাঁকে আড্ডা মারতে দেখা গিয়েছে তাঁকে।

এদিন দলের অনুশীলনে পন্থ বলেন,” এখন কিছুটা ভালো আছি। আস্তে আস্তে রিকোভারির দিকে এগাচ্ছি। দলের দিকে মন পরে রয়েছে, তাই অনুশীলনে চলে এসেছি। আশা করছি খুব তাড়াতাড়ি জয়ে ফিরবে দল।”

 

View this post on Instagram

 

A post shared by Delhi Capitals (@delhicapitals)

এদিকে পরপর চার ম‍্যাচ হেরে দলের ক্রিকেট ডিরেক্টর সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, “হার সব সময় আঘাত দেয়। ২০১৯ সাল থেকে দিল্লি যে ভাবে খেলেছে তাতে এই হার আরও ধাক্কা দিচ্ছে। কিন্তু খেলায় এই সব ঘটতেই পারে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটার রয়েছে। সেই কারণে একটি ভাল দল তৈরি হতে একটু সময় লাগছে। আমরা আশাবাদী যে বেঙ্গালুরুর উইকেটে ছন্দ ফিরে পাবে দলের ক্রিকেটাররা। প্রত্যাবর্তনের পথ নিজেদেরই খুঁজে বার করতে হবে। আত্মবিশ্বাস নিয়ে খেললে সব সম্ভব। ”

আরও পড়ুন:ম‍্যাচ জিতেও স্বস্তিতে নেই হার্দিক, হল জরিমানা


 

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...