Saturday, April 4, 2026

লখনৌর বুকে ধ্রুপদী লয়, উদযাপিত হল বাংলার নববর্ষ ‘উত্তরী ধ্রুব’ !

Date:

Share post:

বাংলা নববর্ষ (Bengali New Year) আসতে আর মাত্র একদিন বাকি। চূড়ান্ত প্রস্তুতি বঙ্গসংস্কৃতির আনাচে-কানাচে। কিন্তু দুদিন আগেই নতুন বছরের ছোঁয়া পেল লখনৌ। বাল্মীকি রঙ্গশালা, সঙ্গীত নাটক অ্যাকাডেমি অডিটোরিয়ামের (Sangeet Natak Academy Auditorium) সামনে যেন ধরা দিল এক টুকরো বাংলা। সন্তোষপুর আগন্তুকের (Santoshpur Agantuk) আয়োজনে বাংলার সংস্কৃতির আবেশ পেলেন লখনৌর (Lucknow) সংস্কৃতিপ্রেমী মানুষ।

লখনৌ আর জয়পুর ঘরানা মিশে গেল বাংলার সংস্কৃতির সঙ্গে।এই প্রথম লখনৌর বুকে ধ্রুপদী লয়ে উদযাপিত হল বাংলার নববর্ষ ‘উত্তরী ধ্রুব’।কলকাতার কত্থক শিল্পী পিয়ার এডুকেটর ও নৃত্য থেরাপিস্ট টুসি নস্করের মাথায় এই সাংস্কৃতিক মেলবন্ধনের ভাবনা আসে। আর তা থেকেই লখনৌর বুকে বাংলার নববর্ষ পালন। এই অভিনব ভাবনার রূপায়ণ ঘটাল সন্তোষপুর আগন্তুক। সঙ্গী হল লখনৌর শিল্পী মহল। ব্যাস, মুছে গেল সংস্কৃতির সীমারেখা। কলকাতা যে ধ্রুপদী চর্চার পীঠস্থান তা আরও একবার প্রমাণ হল যোগী রাজ্যে। প্রখ্যাত নৃত্য শিল্পী এমিলি ঘোষ সুচারু ভাবে অনুষ্ঠান আয়োজন করেন। কলকাতার শিল্পী দীপান্বিতা গাঙ্গুলি সঙ্গীত পরিবেশন করেন, সরোদ পরিবেশন করেন সিরাজ আলি খান, কত্থক পরিবেশন করেন রাজীব রঞ্জন প্রমুখ। ভিনরাজ্যে বাংলার নববর্ষ পালন করে টুসি নস্করের(Tusi Naskar) তাঁর নৃত্যে ভারতীয় সংস্কৃতির চিরাচরিত ঐতিহ্য ও ভক্তিরস মিলিয়ে দিয়েছেন ।

এই উদ্যোগে খুশি হয়েছেন অনুষ্ঠানে আগত দর্শকরাও। বিশেষ অতিথি উত্তরপ্রদেশের চিফ মেডিক্যাল অফিসার অমরেন্দ্র কুমার বলেন, এই অভিনব উদ্যোগ নিশ্চিতভাবেই আমাদের একসূত্রে বাঁধবে। এই ধরনের ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন তিনি। পন্ডিত রামমোহন মহারাজ জানান, লখনৌর বুকে বাংলার নববর্ষ পালনের এই উদ্যোগ পথ প্রদর্শক হিসাবে থেকে যাবে। আয়োজক সন্তোষপুর আগন্তুকের সম্পাদক অরিজিৎ মুখোপাধ্যায়  বলেন, মেল বন্ধনের পাশাপাশি সংস্কৃতির পরম্পরা ধরে রাখতে আরও যত্নশীল হওয়ার বার্তা দেন।

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...