Saturday, April 4, 2026

জন রাজভবন: পয়েলা বৈশাখের সকাল থেকেই জমজমাট কর্মসূচি

Date:

Share post:

অভিনব উদ্যোগ। বাংলা নববর্ষের প্রথম দিন থেকেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হল রাজভবনের (Rajbhaban) দরজা। জন রাজভবন কর্মসূচির আওতায় শনিবার সকাল সাড়ে ১০টা থেকে হেরিটেজ ওয়াকে দর্শনার্থীদের রাজভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখানো হয়। এছাড়াও নববর্ষ উপলক্ষে রাজভবনে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়।

নববর্ষ উপলক্ষে এদিন সকালে বিশেষ সাইকেল র‍্যালি ও শান্তি মিছিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। রাজভবন থেকে শুরু হয়ে এনসিসির সদস্যদের মিছিল রেড রোডে হয়ে আবার ফিরে আসে রাজভবনে। পাশাপাশি রাজ্যপালের সাইকেল ব্রিগেডের ২০০ জন সাইকেল আরোহীও এতে অংশগ্রহণ করেন। সকালেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত সংগীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তি (Kavita Krishnamurti) ও তাঁর স্বামী ভায়োলিন বাদক এল সুব্রামনিয়াম।

এদিনের অনুষ্ঠানের শুরুতেই বাংলা ভাষায় নববর্ষের শুভেচ্ছা জানান রাজ্যপাল। সাম্প্রতিক সময়ে রাজ্যের কিছু জায়গায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই প্রসঙ্গেই রাজ্যপাল শান্তির বার্তা দেন। নববর্ষের বিকেলে রাজভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। নাচ-গান- আবৃত্তি সহ একাধিক অনুষ্ঠানে বাংলার ঐতিহ্য তুলে ধরা হবে।

আরও পড়ুন:পয়লা বৈশাখে : তৃণমূল বিধায়ককে মিষ্টি মুখ বিজেপির


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...