Sunday, April 5, 2026

বাংলা সহ ১৩ আঞ্চলিক ভাষায় হবে CAPF পরীক্ষা, বিবৃতি স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

অবশেষে প্রবল চাপের মুখে আঞ্চলিক ভাষাকে গুরুত্ব দিতে রাজি হল কেন্দ্রের বিজেপি সরকার। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফের বিবৃতি দিয়ে জানানো হয়েছে এবার থেকে কেন্দ্রীয় বাহিনী সশস্ত্র পুলিশের (CAPF) পরীক্ষা দেওয়া যাবে বাংলাসহ ১৩ টি আঞ্চলিক ভাষাতে।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) সশস্ত্র বাহিনীতে নিজ নিজ এলাকায় স্থানীয়দের যোগদান বাড়াতে এই ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ নিয়েছেন। এত দিন পর্যন্ত শুধু হিন্দি এবং ইংরাজি ভাষাতেই কেন্দ্রের পুলিশ নিয়োগের পরীক্ষা হত। ফলে অহিন্দিভাষীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তেন। কারণ সবার পক্ষে ইংরাজিতে পরীক্ষা দেওয়ায় সম্ভব হত না। এই সমস্যা মেটাতে দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আর্জি জানিয়ে আসছিল স্বেচ্ছাসেবী সংগঠন গুলির পাশাপাশি আঞ্চলিক বিরোধী দলগুলি। সম্প্রতি এই ইস্যুতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এই পরীক্ষা স্থানীয় ভাষায় নেওয়ার দাবিতে চিঠি লিখেছিলেন। সব মিলিয়ে চাপ বাড়ছিল স্বরাষ্ট্রমন্ত্রকের উপর। অবশেষে স্থানীয়দের দাবি মেনে নিলেন শাহ।

কেন্দ্রীয় বিবৃতিতে জানানো হয়েছে হিন্দি ও ইংরেজি ছাড়া যে ১৩ টি ভাষায় কেন্দ্রীয় কনস্টেবল নিয়োগের এই পরীক্ষা দেওয়া যাবে সেগুলি হল, বাংলা, অসমীয়া, গুজরাটি, মারাঠি, মালয়ালম, কন্নড়, তামিল, তেলেগু, ওড়িয়া, উর্দু, পঞ্জাবী, মণিপুরী এবং কোঙ্কনি।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...