Monday, April 6, 2026

দেশে ফেরানো যাবে না মেহুলকে: জানালো অ্যান্টিগা ও বারবুডা আদালত

Date:

Share post:

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (Punjab National Bank) ১৩০০ কোটি টাকা জালিয়াতিতে অভিযুক্ত মেহুল চোকসিকে(Mehul Choksi) আপাতত ভারতে ফেরানো যাবে না। স্থানীয় পুলিশ রিপোর্টের উপর ভিত্তি করে এমনটাই জানালো অ্যান্টিগা ও বারবুডা হাই কোর্ট। আদালতে এখানে নির্দেশে মেহুল প্রত্যার্পন প্রক্রিয়ায় কিছুটা হলেও ধাক্কা খেলো ভারত(India)।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপুল অংকের ঋণ না মিটিয়ে ভারত ছেড়ে দক্ষিণ আমেরিকার দ্বীপপুঞ্জে ঘাঁটি গাড়েন চোকসি। তাঁকে দেশে ফেরাতে আইনি পদক্ষেপ শুরু করে কেন্দ্র। এর মাঝেই মার্চ মাসে ইন্টারপোলের রেড কর্নার নোটিস থেকে সরে যায় মেহুল চোকসির নাম। তখনই আশঙ্কা করা হচ্ছিল যে প্রত্যার্পণ প্রক্রিয়া ধাক্কা খাবে। শুক্রবার সেই আশঙ্কাই সত্যি হল। সে দেশের হাই কোর্ট জানিয়ে দিল, হাই কোর্টের নির্দেশ ছাড়া অ্যান্টিগা ও বারবুডা থেকে তাঁকে কোথাও নিয়ে যাওয়া যাবে না।

উল্লেখ্য, ভারতে নিয়ে গেলে তাঁর নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে আবেদন জানিয়েছিলেন চোকসি। সেই বিষয়টিও মেনে নিয়েছে ইন্টারপোলের (Interpol) বিশেষ আদালত। এবার পলাকার হিরে ব্যবসায়ীর পক্ষে রায় দিল অ্যান্টিগার আদালতও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...