Thursday, June 25, 2026

গরমের কথা মাথায় রেখে ট্রাফিক গার্ড ও পুলিশদের জন্য বিশেষ উদ্যোগ!

Date:

Share post:

প্রতি মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে গরম (Heat wave)। তাপমাত্রার পারদ (Temperature Graph) এতটাই ঊর্ধ্বমুখী যে কবে বৃষ্টি আসবে তার কোন ইঙ্গিত দিতে পারছে না হাওয়া অফিসের কর্তারা। এই অবস্থায় যাঁরা রাস্তায় কাজ করছেন তাদের জন্য সমস্যা আরও বাড়ছে। বিশেষ করে রাস্তায় যখন দিয়ে পুলিশ (Police) এবং ট্রাফিক কর্মীদের(Traffic Guard) অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকছে। এইসব দিক মাথায় রেখে চন্দননগর কমিশনারেটের (Chandannagar Commissionarate) আধিকারিকেরা ডানকুনি থানার পুলিশ (Dankuni Police Station) ও ডানকুনি ট্রাফিক বিভাগের (Dankuni Traffic Guard) পুলিশের জন্য এক বিশেষ উদ্যোগ নিলেন। বছরের প্রথমেই উপহার পেলে পুলিশকর্মীরা।

পয়লা বৈশাখের দিন সকালে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকদের উপস্থিতিতে, ডানকুনি থানার পুলিশ কর্মীদের ও ডানকুনি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীদের ছাতা, টুপি, ORS ও একটি করে ব্যাগ দেওয়া হল। অনুষ্ঠানে উপস্থিত হয়ে চন্দননগরের পুলিশ কমিশনার জানান মানুষকে পরিষেবা দেওয়া এবং সুরক্ষা প্রদান করা পুলিশের কাজ। কিন্তু সেটা করতে গেলে পুলিশকেও সুস্থ থাকতে হবে। যেভাবে গরমে সাধারণ মানুষের হাসফাঁস করা অবস্থা তাতে পুলিশকর্মীরাও ব্যতিক্রমী নন। সবদিক মাথায় রেখেই আজ তাদের হাতে ছোট্ট কিছু প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হল যাতে আগামীতে কাজ করতে তাদের কোন সমস্যা না হয়।

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...